প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয়তায় মোদী-মমতা কে কাকে পিছনে ফেললেন, কী বলছে সমীক্ষা

এখনও জনপ্রিয়তা অটুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের প্রায় ৫৩ শতাংশ মানুষের পছন্দের তালিকায় এখনও রয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৯-এর নির্বাচনকে সামনে রেখে এই সমীক্ষা করেছিল ক্রোম ডেটা অ্যানালিটিকস।

এখনও জনপ্রিয়তা অটুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের প্রায় ৫৩ শতাংশ মানুষের পছন্দের তালিকায় এখনও রয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৯-এর নির্বাচনকে সামনে রেখে এই সমীক্ষা করেছিল ক্রোম ডেটা অ্যানালিটিকস। এখনই নির্বাচন হলে বিজেপি ৩১৮ আসন পেতে পারে বলেও উঠে এসেছে এই সমীক্ষায়।

প্রধানমন্ত্রী হিসেবে কতটা জনপ্রিয় মোদী, কতটাই বা মমতার, কী বলছে ক্রোম ডেটা অ্যানালিটিকসের সমীক্ষা

ক্রোম ডেটা অ্যানালিটিকস-এর সমীক্ষায় দেখা যাচ্ছে ২০১৯-এর নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৫৩ শতাংশ মানুষ। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ২৩ শতাংশ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান ৭ শতাংশ মানুষ। অখিলেশ যাদব, মায়াবতী এবং কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান যথাক্রমে ৬, ৫ ও ১ শতাংশ মানুষ। অন্যদের দেখতে চান ৩ শতাংশ।

এনডিএ-কে দ্বিতীয়বারের জন্য দেখতে চান ৫৫ শতাংশ মানুষ।

চার বছরে ইন্টার ফেথ রিলেশন উন্নতি হয়েছে, বলছেন ৩০ শতাংশ মানুষ, ৩২ শতাংশ বলছেন একই আছে, ২৩ শতাংশ বলছেন পরিস্থিতি খারাপ হয়েছে।

চাকরি এবং আয়ের নিরাপত্তার নিরিখে ৩১ শতাংশ মানুষ বলছেন অবস্থা ৫ বছর আগের মতোই। এনডিএ-র সময়ে উন্নতি হয়েছে বলছেন ৩৭ শতাংশ মানুষ। খারাপ হয়েছে বলছেন ৩২ শতাংশ মানুষ।

জীবন ধারণের মান উন্নত হওয়ার নিরিখে ১৯ শতাংশ মানুষ বলছেন অনেকটাই উন্নতি হয়েছে। ২৮ শতাংশ বলছেন কিছুটা উন্ন.তি হয়েছে। একই রয়েছে বলছেন ২৩ শতাংশ মানুষ। খারাপ হয়েছে বলছেন ১৪ শতাংশ। খুব খারাপ হয়েছে বলছেন ১১ শতাংশ। আর ৫ শতাংশ মানুষ কোনও উত্তর দেননি।

মোদী সরকারকে নম্বর দেওয়ার নিরিখে ২৩ শতাংশ মানুষ বলছেন খুব ভাল। ভাল বলছেন ২৬ শতাংশ। গড় বলছেন ২৭ শতাংশ আর খারাপ বলছেন ২৪ শতাংশ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+