Manmohan Singh Last Ritual: অন্তিম যাত্রায় মনমোহন! শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

Manmohan Singh Last Ritual: অন্তিম যাত্রা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শেষ শ্রদ্ধা জানাতে দিল্লির যমুনা পারে নিগমবোধ ঘাটে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানতে যান রাষ্ট্রপতি দ্রৈপদী মুর্মুও। এছাড়াও একাধিক রাষ্ট্রের রাষ্ট্র প্রধানরাও নিগমবোধ ঘাটে উপস্থিত রয়েছেন।

একেবারে সম্পূর্ণ রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় সম্পন্ন হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের শেষকৃত্য (Manmohan Singh Last Ritual) । ঘাটে উপস্থিত রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেসের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আছেন শীর্ষ নেতৃত্বও। এছাড়াও প্রয়াত নেতার পরিবারের সদস্যরাও শেষ যাত্রায় উপস্থিত আছেন।

Manmohan Singh Last Ritual

এর আগে এদিন সকালে দিল্লির কংগ্রেস সদর দফতরে নিয়ে যাওয়া হয় মনমোহন সিং'য়ের দেহ। সেখানে একাধিক শীর্ষ কংগ্রেস নেতা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা শেষ শ্রদ্ধা জানান। অন্যদিকে প্রিয় নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।

এই সময় অর্ধনমিত থাকবে ভারতের জাতীয় পতাকা। সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কংগ্রেস নেতা মুমতাজ প্যাটেল বলেন, ভারত একজন মহান নেতাকে আজ হারিয়েছে। তিনি শুধু ভালো নয়, খুবই ভালো একজন মানুষ ছিলেন।

প্রধানমন্ত্রী থাকাকালীন অনেকেই মনমোহন সিংয়ের সমালোচনা করেছিলেন। কিন্তু তা যে ভুল তা বারবার প্রমাণ হয়েছে বলে জানান মুমতাজ প্যাটেল। তাঁর কথায়, দেশের জন্য তাঁর কাজ কোনও দিনই ভোলার নয়। তবে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে স্মৃতি সৌধ তৈরি করা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। কংগ্রেসের তরফে এই দাবি রাখা হয়েছিল। কিন্তু তাতে মোদী সরকার প্রথমে রাজি হয়নি বলেই খবর।

যদিও পরে জানানো হয়, স্মৃতি এবং ঐতিহ্য মেনেই স্মৃতি সৌধ তৈরি করা হবে। তবে তা দিল্লির কোথায় হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে এই বিষয়ে একটি ট্রাস্ট গঠনের কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। তারাই দেখবে কোথায় এই স্মৃতি সৌধ হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+