বিজেপি নেতাই রাজনাথ সিং ও তাঁর ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে?

রাজনাথ সিং জানিয়েছেন, যদি কেউ আমার পরিবারের ঐক্য এবং সম্মানের উপর প্রশ্ন তোলে আমি তা সহ্য করব না। যারা এই নোংরা খেলা খেলছে ভগবান তাদের শাস্তি দেবে।
আমার বা ছেলের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে ইস্তফা দিতে রাজি আছি: রাজনাথ সিং
সূত্রের খবর অনুযায়ী, রাজনাথ সিংহের ছেলে পঙ্কজকে নিয়ে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঙ্কজের রাজনৈতিক অসদাচারণের জন্য মোদী অসন্তোষ প্রকাশ করেছেন বলেও খবর। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার সত্যতা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ইকনমিকস টাইমসে প্রকাশিত একটি খবর অনুযায়ী, বিজেপির এক নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে যে খবর রটানো হচ্ছে তা সর্বৈব মিথ্যা, এবং এক মন্ত্রীই এই খবর রটাচ্ছেন। গোটা ঘটনায় মর্মাহত রাজনাথ সিং। অনেক চিন্তাভাবনার পর বিষয়টি রাষ্ট্রসংঘ এবং বিজেপির শীর্ষ নেতাদের কাছে তোলা হয়েছে।
এদিকে এই ঘটনাটি এত দূর গড়িয়েছে যে, রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন, যদি তাঁর ও তাঁর ছেলের বিরুদ্ধে কোনওরকম অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তাহলে পদত্যাগ দেওয়ার ক্ষেত্রেও পিছপা হবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার কোনও সত্যতা নেই। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টায় এই গল্প রচনা করা হচ্ছে। এই ধরণের গুজবকে যাঁরা সমর্থন করছেন তাঁরা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications