Narendra Modi: সকাল সকাল রাজঘাটে মোদী, শ্রদ্ধা জানালেন গান্ধীজি-বাজপেয়ীকে

তৃতীয়বার শপথ নেওয়ার আগে সকাল সকাল রাজঘাটে পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে মহাত্মাগান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান। অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিতেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছিলেন ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানাতে।

আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। নেহরুর পর এই প্রথম কোনও রাষ্ট্রনেতা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন। গতকাল থেকেই মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন।

Narendra Modi

কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লি। ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে দিল্লিতে। গোটা শহরে আজ ১১০০ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তব্য পথ এবং রাষ্ট্রপতি ভবনে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। রবিবার থেকে আগামী কয়েকদিন কর্তব্যপথে সাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে দিল্লিকে। ড্রোন, হট এয়ার বেলুন, প্যারা গ্লাইডিং করা যাবে না আগামী কয়েকদিন।

সকাল থেকেই দিল্লি জুড়ে সাজো সাজো রব। সকাল সাড়ে এগারোটা মোদীর বাসভবনে চা-পানের আসরে যোগ দেবেন দলের সাংসদরা। মোদীর শপথে যোগ দিতে আজ দুপুর ২টোয় দিল্লি পৌঁছবেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে তাঁর শপথ ১২ তারিখ। বিরোধী রাজনৈতিক দলের অনেকেই যোগ দিচ্ছেন না মোদীর শপথে।

তৃণমূল কংগ্রেসের কেউ যোগ দেবেন না মোদীর শপথে। তেমনই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরও যোগ দেবেন না মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে। এদিকে প্রয়াগ রাজে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানের জন্য পুজো করা হচ্ছে। এদিন মোদী শপথে যোগ দেওয়ার কথা নতুন সংসদ ভবন নির্মানে যে শ্রমিকরা কাজ করেছিল তাঁদের। দিল্লি জুড়ে এখন সাজো সাজো রব।

গতকাল থেকেই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করে দিয়েছেন মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালই এসে পৌঁছেছেন। অন্যদিকে মলদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনিও যোগ দেবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+