নাড্ডার সভাপতিত্বে দল নতুন উচ্চতায় পৌঁছাবে, মন্তব্য নরেন্দ্র মোদীর

সোমবার বিজেপির ১১তম সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর জেপি নাড্ডাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাড্ডাকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমি নিশ্চিত যে তাঁর সভাপতিত্বের সময় আমাদের দল আরও নতুন উচ্চতার শিখরে পৌঁছাবে।

 নাড্ডার সভাপতিত্বে দল নতুন উচ্চতায় পৌঁছাবে

বিজেপি সদর দফতরে নাড্ডাকে সম্মান জানানো মোদী অমিত শাহকেও ধন্যবাদ জানান। দলের জন্যে অমিত শাহের অবদানের জন্য তাঁর প্রশংসা করে তাঁকে 'অসামান্য কার্যকর্তা' হিসাবে বর্ণনা করে মোদী বলেন 'আমি মনে করি কোনও শব্দের মাধ্যমেই বিজেপি সভাপতি হিসাবে অমিত শাহর অবদানকে বর্ণনা করে ন্যায়বিচার করা সম্ভব নয়।'

এরপর জেপি নাড্ডার প্রশংসা করে তিনি বলেন, 'নাড্ডাজি হলেন একজন নিবেদিত ও শৃঙ্খলাবদ্ধ কর্মকার্তা। তিনি তৃণমূল স্তর থেকে দলকে শক্তিশালী করতে বছরের পর বছর কাজ করেছেন। তাঁর স্নেহসুলভ প্রকৃতিও সবার কাছে পরিচিত। দলের তরুণ কর্মকার্তা হিসাবে হোক বা বিধায়ক, হিমাচল প্রদেশের মন্ত্রী বা কেন্দ্রে সাংগঠনিক দায়িত্ব, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রী, নাড্ডাজি তাঁর সব দায়িত্ব পালন করেছেন।'

সোমবার আনুষ্ঠানিক ভাবে অমিত শাহের উত্তরসূরি হিসাবে দলের সর্ব ভারতীয় সভাপতি নির্বাচিত হলেন। প্রথম মোদী সরকারের সময় মন্ত্রিসভার অংশ থাকা জেপি নাড্ডাকে নিজে হাতে বাছাই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এরপরেই দ্বিতীয়বার বিজেপি ক্ষমতা আসার পর দলের রাশ নাড্ডার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন অমিত শাহ। তবে এত দিন খাতায় কলমে অমিত শাহই ছিলেন দলের প্রধান। তবে আজ থেকে দলের প্রধান পদে আনুষ্ঠানিক ভাবে নিজের কার্যকাল শুরু করলেন জেপি নাড্ডা। আনুষ্ঠানিকভাবে ২০২২ পর্যন্ত দলের সর্বভারতীয় সভাপতি পদে থাকবেন জগৎ প্রকাশ নাড্ডা।

৫৯ বছর বয়সী নাড্ডা প্রথম মোদী সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন। বিজেপির নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি দল ও সরকারের একাধিক পদে থাকতে পারেন না। তাই নিয়ম মেনে অমিত শাহ তাঁর অনুপস্থিতিতে জেপি নাড্ডাকে বিজেপির মসনদে বসান। কারণ অমিত শাহ নিজে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সরকারে যোগ দেন। আর দলের দায়িত্বে থাকায় নাড্ডাকেও মন্ত্রিসভার অংশ করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+