Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi on UCC: লক্ষ্য লোকসভা নির্বাচন! BJP কর্মীদের কাছে মুসলিমদের নিয়ে মোদীর তিন 'মন্ত্র'

লোকসভা নির্বাচন ২০২৪-এর লক্ষ্যে 'আমার বুথ, সব থেকে শক্তিশালী' কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi on UCC) । এদিন ভোপালে তিনি বিজেপি কর্মীদের উদ্দেশে বলতে গিয়ে কংগ্রেস ও অন্য বিরোধীদের আক্রমণ করেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, কিছু লোক তুষ্টির মাধ্যমে ছোট গোষ্ঠীগুলিকে তাদের স্বার্থের জন্য অন্যদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। কিন্তু বিজেপি তুষ্টির পথ অনুসরণ করে না। তিনি বলেন, দেশের ভাল করার উপায় তুষ্টি নয় তৃপ্তি। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ শুধু নিজের দলের জব্য বেঁচে থাকে, দলের ভাল করতে চায়।

image of narendra modi

প্রধানমন্ত্রী মোদী ( Narendra Modi on UCC) বুথ কর্মীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি দূর করার আহ্বান জানান। তিনি বলেন, আগে যারা তিন তালাকের বিরোধিতা করেছে এখন তারা অভিন্ন দেওয়ানি বিধিরও বিরোধিতা করছে। তিনি বলেন তিন তালাক মুসলিম বোনেদের অনেক ক্ষতি করেছে।

প্রধানমন্ত্রী বলেন তিন তালাকে পুরো পরিবার নষ্ট হয়ে যায়। কেউ য়দি তিন তালাক বলে বৌকে ঘর থেকে বের করে দেয় , তাহলে তাঁর বাবার কী হবে, তাঁর ভাইয়ের কী হবে। পুরো পরিবারই ধ্বংস হয়ে যাবে।

প্রধানমন্ত্রী মোদী ( Narendra Modi on UCC) বলেন, যদি তিন তালাক ইসলামের সঙ্গে সম্পর্কি হতো, তাহলে কোনও মুসলিম দেশই তা নিষিদ্ধ করত না। ৯০ বছর আগে তা মিশরে বাতিল হয়ে গিয়েছে। ইন্দোমনেশিয়া, জর্জন, কাতারের মতো দেশে তা বন্ধ হয়ে গিয়েছে।

image of narendra modi

তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধির নামে উস্কানি দিচ্ছে বিরোধীরা। তিনি প্রশ্ন করেন, একটি বাড়িতে এক সদস্যের জন্য এক আইন এবং অন্য সদস্যের জন্য অন্য আইন থাকলে বাড়িটি কি চলবে? এই ব্যবস্থা নিয়ে দেশই বা চলবে কী করে, প্রশ্ন করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী ( Narendra Modi on UCC) এদিন পিছিয়ে পড়া পাসমান্ডা মুসলিমদের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এই মুসলিম ভাই-বোনেদের কথা শোনার মতো কেউ নেই। তিনি বলেন, তাঁদের ধর্মের লোকেরাই যদি কোনও উপকার করত, তাহলে এমনটা হত না। প্রধানমন্ত্রী বলেন পাসমান্ডা মুসলিমদের প্রতি বৈষম্যের ক্ষতি অনেক প্রজন্ম সহ্য করেছে।

image of narendra modi

উল্লেখ করা যেতে পারে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মুসলিমদের পাসমান্ডা মুসলিম বলা হয়। মুসলিমদের মধ্যে যাঁরা ওবিসি ভুক্ত মুসলিমরাই হলেন পাসমান্ডা মুসলিম। তাঁদেরকে দলিত মুসলিম বলা হয়। তাঁরা দেশের মুসলিম জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+