গুজরাত দাঙ্গায় ক্ষমা চাওয়ার দরকার নেই নরেন্দ্র মোদীর: সলমন খান

এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুড়ি উড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। এবার তাঁর সরাসরি মন্তব্য, "আমার মনে হয়, গুজরাত দাঙ্গা নিয়ে ওঁর ক্ষমা চাওয়ার দরকার নেই। এখানে আমাদের ব্যক্তিগত পছন্দ, অপছন্দ বড় কথা নয়। মনে রাখতে হবে, আদালত নরেন্দ্র মোদীকে নির্দোষ বলেছে। আদালতের এই রায়কে মেনে নিতে হবে।"
আপনি কি মনে করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদের যোগ্য প্রার্থী? এর উত্তরে সলমন বলেছেন, "আপাতত আমি কিছু বলছি না। কারণ, সারা দেশে আমার অনেক ভক্ত রয়েছেন। আমি যদি এখানে কিছুটা একটা বলি, তা হলে আমার ভক্তরা হয়তো নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেবেন না। তাঁদের ব্যক্তিগত রাজনীতিক পছন্দ থাকতেই পারে। সেটা থাকাই উচিত।"
প্রসঙ্গত, সলমন খান নরেন্দ্র মোদীর সমর্থনে ফের মুখ খোলায় উচ্ছ্বসিত বিজেপি। এর ফলে ওই তারকার অগণিত ভক্তদের কাছে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা যেমন বাড়ল, তেমনই সংখ্যালঘু ভোটে এর প্রভাব পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বিস্তর।












Click it and Unblock the Notifications