ফেসবুকে অমিতাভও এখন নরেন্দ্র মোদীর পিছনে

দেখা যাচ্ছে, ফেসবুকে নরেন্দ্র মোদী ৯,২৬৭,১১৭ টি 'লাইক' পেয়েছেন। আর অমিতাভ বচ্চন ৯,২৪১,৯৭৭টি 'লাইক' পেয়েছেন। মূলত ১৮-৩৫ বছর বয়সীদের কাছে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা বেশি।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী সম্ভবত প্রথম রাজনীতিবিদ, যিনি হাইটেক প্রচারকে জলভাত করে ফেলেছেন। শুধু ফেসবুক নয়, টুইটার ও জি প্লাসেও তাঁর জনপ্রিয়তা বিপুল। টুইটারে মোদীর 'ফলোয়ার' রয়েছেন ৩৩ লক্ষ। দেখা যাচ্ছে, প্রবাসী ভারতীয়দের কাছে যে কোনও রাজনীতিবিদের চেয়ে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বরং অনেক বেশি।












Click it and Unblock the Notifications