G20 Summit 2023: পাকিস্তান-চিনকে এক সুরে বার্তা মোদীর, জি-২০ সম্মেলনের আগে চড়ল পারদ
অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল-সহ ভারতের ভু-খণ্ডকে তাদের বলে মানচিত্র প্রকাশ করেছিল চিন। জি-২০ সম্মেলনের আগে চিনের এই কীর্তির কড়া সমালোচনা করলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন। চিন ও পাকিস্তানকে এক সুরে নিশানা করে আলোচনার বার্তাও দিলেন নরেন্দ্র মোদী।
দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে হঠাৎই জম্মু ও কাশ্মীরে জি২০ সম্মেলন নিয়ে চিন ও পাকিস্তানের বার্তা প্রকাশ্যে এসেছিল। তার পরিপ্রেক্ষিতে দুই প্রতিবেশী দেশকেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জি২০ সম্মেলনকে ভারত ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে দেখছে।

ভারত জি২০ সম্মেলনের সভাপতিত্ব করছে। দিল্লিতে বসতে চলেছে পরবর্তী জি২০ সম্মেলনের আসর। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের সামনে এখন প্রধান সমস্যা হিসেবে দাঁড়িয়েছে মুদ্রাস্ফীতি। একটি দেশ যখন মুদ্রাস্ফীতি বিরোধী নীতি নেয়, তা কখনও অন্য দেশের ক্ষতি করে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। ভারতের সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র তিনি বিলিয়ে দেন বিশ্ব-মঞ্চে। সেইসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় একযোগে কাজ করার বার্তা দেন। তিনি বলেন, জঙ্গিরা ক্রিপ্টোকারেন্সি, ডার্কনেট, মেটাভার্স ব্যবহার করছে সন্ত্রাসবাদ ছড়াতে।
মোদী বলেন, সেইসঙ্গে সাইবার সন্ত্রাস চলছে, অনলাইনে আর্থিক প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারপর রয়েছে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা নিয়ে সমস্যা সদ্য চিন নয়া মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের বলে দাবি করেছে চিন।
সেই জায়গা থেকে অরুণাচল প্রদেশে জি২০ সম্মেলনের প্রতিবাদ করেছে তারা। জম্মু ও কাশ্মীরেও জি২০ সম্মেলনের প্রতিবাদও করছে চিন। পাকিস্তানও প্রতিবাদ করেছে জম্মু ও কাশ্মীরে জি২০ সম্মেলনের। চিন ও পাকিস্তানের প্রতিবাদ কার্যত উড়িয়ে দিয়েচেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের যেকোনও অংশে বৈঠক হওয়াটাই স্বাভাবিক।












Click it and Unblock the Notifications