রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গড়ার আর্জি জানালেন মোদী

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি পেশ করলেন নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি পেশ করলেন নরেন্দ্র মোদী। এদিন বিকেলে সংসদে সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠকে তাঁকে সংসদের নেতা হিসেবে বেছে নেওয়া হয়। সেখানে আগামী দিনে ভারতের পথ চলার দিক নির্ণয় করে ভাষণ দেন নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গড়ার আর্জি জানালেন মোদী

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীর মতো নেতা। সেই অনুষ্ঠানের পরে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সরকারি বাসভবনে যান নরেন্দ্র মোদী। সেখানেই তিনি সরকারিভাবে রাষ্ট্রপতিকে সরকার গড়তে দেওয়ার আবেদন জানান।

সেই আহ্বানে সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোবিন্দ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের জন্য আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়ে কবে শপথ নেবেন তা জানতে চেয়েছেন। রাষ্ট্রপতি কোবিন্দের হাত ধরে ফের একবার দেশের প্রধানমন্ত্রী পদে আগামী ৩০ মে নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন।

তার আগে প্রথমে শুক্রবার তিনি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন। এবং এদিন তিনি রাষ্ট্রপতি কোবিন্দের কাছে গিয়ে সরকার গঠনের আর্জি পেশ করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+