মোদীর কোলে নতুন 'বন্ধু'! ছোট্ট অতিথিকে ঘিরে কৌতূহল সোশ্যাল মিডিয়ায়

ইন্টারনেটে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে নরেন্দ্র মোদীর এক সাম্প্রতিক ছবি। ছবিটি অবশ্য মোদী নিজেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন।

ইন্টারনেটে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে নরেন্দ্র মোদীর এক সাম্প্রতিক ছবি। ছবিটি অবশ্য মোদী নিজেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, এক ফুটফুটে শিশু মোদীর কোলে বসে দেদার আয়েসে আদর খাচ্ছে! ছবি প্রকাশ্যে আসতেই ইন্টারনেট জুড়ে কৌতূহল , কে এই শিশু!

মোদীর কোলে নতুন বন্ধু! ছোট্ট অতিথিকে ঘিরে কৌতূহল সোশ্যাল মিডিয়ায়

মোদী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবি পোস্ট করে মোদী এই শিশুটিকে 'বিশেষ বন্ধু' বলে দাবি করেন। জানান, সংসদে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন এই বিশেষ বন্ধুটি। দেখা যায়, মোদীর কোলে শিশুটি দারুন আনন্দে খেলে যাচ্ছে। বেশ হুল্লোড়ে রয়েছে শিশুটি। তবে স্বভাবতই প্রশ্ন উঠছে কে এই শিশু?

জান যায়, এই শিশুটি সাংসদ সত্যেন্দ্র নারায়ণের নাতনি। এই তথ্য সামনে আসে সোশ্যাল মিডিয়ার দৌলতে।

সাংসদ সত্যেন্দ্র নারায়ণ সিনহার নাতির সঙ্গে মোদীর এমন খেলার ছলের ছবি ছাড়াও একাধিক বার বিভিন্ন ক্ষুদেদের সঙ্গে মোদীর আদরের ছবি ভাইরাল হয়েছে। ছোটদের সহ্গে বহুবার মোদীর খোশমেজাজে খনসুটির ছবিও বহুবার ভাইরাল হতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+