Narendra Modi-Rahul Gandhi Meet: রাহুল গান্ধীর সঙ্গে হঠাৎ বৈঠকে মোদী! কেন? উত্তাল জাতীয় রাজনীতি

Narendra Modi-Rahul Gandhi Meet: লোকসভায় শীতকালীন অধিবেশনে এক অন্য ছবি! বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে। রাহুল গান্ধী ছাড়াই কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গেও (Mallikarjun Kharge) উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

রাজ্য-রাজনীতিতে কার্যত যুযুধান দুপক্ষের মধ্যে হঠাত কেন এই বৈঠক (Narendra Modi-Rahul Gandhi Meet) তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে আদানি, অমিত শাহের নেহেরু নিয়ে মন্তব্য নিয়ে চরম বিতর্ক চলছে। এমনকি শীতকালীন অধিবেশনে 'এক দেশ এক ভোট' বিল নিয়ে উত্তাল পরিস্থিতি। এর মধ্যেই রাহুল-মোদীর বৈঠক নিয়ে শুরু হয় জল্পনা।

Narendra Modi-Rahul Gandhi Meet

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission (NHRC) চেয়ারম্যান পদের জন্য নিয়োগ করা হবে। আর তা খুব শীঘ্রই করা হবে বলে খবর। এই সমস্ত বিষয়ে আলোচনা করতেই সম্ভবত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Narendra Modi-Rahul Gandhi Meet) এদিন নিজের চেম্বারে ডেকে নেন প্রধানমন্ত্রী। ডাকেন বর্ষীয়ান কংগ্রেস নেতাকেও।

বলে রাখা প্রয়োজন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের জন্য নিয়োগের ক্ষেত্রে যে কমিটি আছে তাতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান আছেন। জানা গিয়েছে, সবার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।

চলতি বছরের ১লা জুন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের অরুণ কুমার মিশ্রের (Arun Kumar Mishra) মেয়াদ শেষ হয়। এরপর থেকে স্থায়ী পদে কাউকে নিয়োগ করা হয়নি। তবে কমিটি অস্থায়ী হিসাবে বিজয় সায়ানি (Vijaya Bharathi Sayani)-কে নিয়োগ করে। তিনি বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু স্থায়ী হিসাবে কাউকে নিয়োগ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছিল। একাধিক কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে দাবি। তা মেটাতেই এই বিষয়ে নড়েচড়ে বসল নরেন্দ্র মোদী সরকার। মনে করা হচ্ছে, এই বৈঠকেই সম্ভবত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের জন্য নাম চূড়ান্ত করা হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+