Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha polls 2024: প্রতিবেশী রাজ্যে মাস্টারস্ট্রোক বিজেপির? নবীনের সঙ্গে হাত মেলাতে পারেন মোদী

Lok Sabha polls 2024: প্রতিবশী রাজ্য ওডিশা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ শানান তিনি। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে নবীন পট্টনায়ক সরকারের বিরুদ্ধে একটা শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক কারবারীরা।

সম্প্রতি ওডিশায় Biju Janata Dal (BJD) এবং বিজেপির মধ্যে জোট হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখে (Lok Sabha polls 2024) দুই দলের মধ্যে জোর জোট জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে একেবারেই স্পিকটি নট বিজেপি এবং বিজেডি।

Lok Sabha polls 2024

কিন্তু ওডিশায় দাঁড়িয়ে যেভাবে নবীন পট্টনায়ক সরকারের বিরুদ্ধে এদিন চুপ থাকলেন প্রধানমন্ত্রী তাতে জোট জল্পনা আরও তীব্র হয়েছে। যদিও পরিবারবাদ, দুর্নীতি এবং কেলেঙ্কারি ইস্যুতে এদিন কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে কড়া ভাষায় আক্রমণ শানান নরেন্দ্র মোদী।

অন্যদিকে জল্পনার মধ্যেই আজ ওডিশায় Biju Janata Dal (BJD) এর শীর্ষ নেতৃত্ব উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন বলে খবর। ওই বৈঠকে লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলেই দাবি। তবে সুত্রের খবর, ওই বৈঠকে বিজেপির সঙ্গে জোটের পথে হাঁটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

লোকসভা নির্বাচনের মুখে 'মোদী কি গ্যারেন্টি' র‍্যালিতে এদিন যোগ দেন প্রধানমন্ত্রী। এটি ওডিশায় দ্বিতীয় সভা প্রধানমন্ত্রীর। আর সেই সভা থেকেই বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি ৪০০ টিরও বেশি আসনে এনডিএ'য়ের জয়ের বার্তা দেন নরেন্দ্র মোদী।

বলেন, দেশে আরও একবার মজবুত এবং নির্নায়ক সরকার তৈরির সংকল্প নিয়েছে বিজেপি। শুধু তাই নয়, ৪০০ এরও বেশি আসনের টার্গেটের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়। থার্ড টার্মে বিশ্বের তৃতীয় সবথেকে বড় অর্থব্যবস্থার দেশ হিসাবে ভার‍তকে তুলে আনার সংকল্পও উঠে আসে এদিন প্রধানমন্ত্রীর কথায়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেও ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কয়েকবার দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে কিছু না বললেও বিজেপির বিরুদ্ধে জোট নিয়ে দুই মুখ্যমন্ত্রীর কথা হয় সেই সময়। যদিও বিজেপি বিরোধী জোটের পথে হাঁটেননি বিজেডি সুপ্রিমো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+