Narendra Modi: শপথের আগেই ১০০ দিনের টার্গেট মোদীর, দলের সাংসদদের দিলেন কীসের বার্তা

শপথের আগেই জয়ী সাংসদদের বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদী। এবার যে কাজ করাটা সহজ হবে না সেটা আঁচ করকেই বিশেষ বৈঠক ডেকে ১০০ দিনের কাজের প্রকল্প ছকে দিয়েছেন তিনি। জয়ী সাংসদদের অবিলম্বে অসম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে যাতে কেউ ভাঙন ধরাতে না পারেন সেকারণে এক জোট হয়ে কাজ করার বার্তা দিয়েছেন মোদী।

রবিবার তাঁর বাসভবনে এনডিএ জোটের সাংসদদের নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে শরিক দলের বিশেষ কেউ না থাকলেও বিজেপি হেভিওয়েট সাংসদরা উপস্থিত ছিলেন। চায়ে পে চর্চায় নরেন্দ্র মোদী দলীয় সাংসদদের বার্তা দিয়েছেন কাজ করতে হবে নিরবিচ্ছিন্ন ভাবে। বিশেষ করে যেসব কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে সেগুলি আগে শেষ করতে হবে।

narendra modi

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগেই ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে আলোচনা করতে শুরু করেছিলেন মোদী। অর্থাৎ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ১০০ দিন কীভাবে কাজ করবেন তাঁরা চাক পরিকল্পনা করত শুরু করে দিয়েছিলেন। কোন কোন দিকে বিশেষ জোর দেওয়া হবে। কোন কোন কাজ আগে করতে হবে সেসব নিয়েই এই ১০০ দিনের কাজের টার্গেট বলে মনে করা হচ্ছে।

এদিন মোদী তাঁর বাসভবনে জয়ী সাংসদদের চা-চক্রে ডেকে তাঁদের অভিনন্দন জানিয়েছেন জয়ের জন্য। মন্ত্রিসভায় কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তা এখনও ঠিক না হলেও দলের সাংসদদে আগে অসম্পূর্ণ কাজ শেষ করার কথা বলেছেন তিনি। বিকশিত ভারত গড়তে সকলকে কোমর বেঁধে পরিশ্রম করতে হবে। উন্নয়নের যেসব কাজ থমকে রয়েছে সেগুলি শেষ করতে হবে।

মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজমনৈতিক মহল। কারণ এবারে শরিকদের সঙ্গে মিলে সরকার গড়তে হচ্ছে বিজেপিকে। একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বেশ কিছু মন্ত্রক শরিকদের দিতে হয়েছে বিজেপিকে। জেডিএস এবং জেডিইউকে বেশ কিছু মন্ত্রক ছাড়তে হবে। আবার লাইনে টিডিপিও রয়েছে। নাইডুও বেশ কিছু দাবি দাওয়া পেশ করেছে মোদীর কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+