১২ এপ্রিলের পর ক্যাবিনেটে রদবদল আনতে পারেন মোদী

১২ এপ্রিল সংসদের অধিবেশন শেষ হলেই ক্যাবিনেটে রদবদল রদবদল আনতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, শূন্যস্থান পূরণ করতেই অনেকদিন ধরে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় রয়েছে ক্যাবিনেটের রদবদল।

নয়াদিল্লি, ১৬ মার্চ : ১২ এপ্রিল সংসদের অধিবেশন শেষ হলেই ক্যাবিনেটে রদবদল রদবদল আনতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, শূন্যস্থান পূরণ করতেই অনেকদিন ধরে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় রয়েছে ক্যাবিনেটের রদবদল।

অরুণ জেটলি অর্থ মন্ত্রী। কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কারণে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর ইস্তফা দেওয়ায় অরুণ জেটলির কাঁধেই অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রতিরক্ষা দফতরের ভারও পড়েছে। অর্থ দফতর এবং প্রতিরক্ষা দফতর দুটিই ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রক তার উপর দুই দফতরেই কাজের চাপ মারাত্মক। তাই ক্যাবিনেটে অন্য কাউকে প্রতিরক্ষা মন্ত্রকের ভার দিতে চান প্রধানমন্ত্রী।

১২ এপ্রিলের পর ক্যাবিনেটে রদবদল আনতে পারেন মোদী

২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর মোদীর সরকারে অরুণ জেটলিকে প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন বাদেই বোঝা যায় এই ব্যবস্থা বাস্তবসম্মত নয়। তখন মনোহর পার্রিকর গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নেবেন বলে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন পার্রিকর।

এবারের পরিস্থিতিটা ঠিক উল্টো। ফের একবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন বলে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন পার্রিকর।

সূত্রের খবর, এমনটাও হতে পারে অরুণ জেটলি অর্থ মন্ত্রকের দায়িত্ব ছেড়ে শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রক সামলাবেন। সেক্ষেত্রে মোদী অর্থ মন্ত্রী হিসাবে কাকে আনবেন তা দেখার।

অন্যদিকে প্রবল জল্পনা বিদেশ মন্ত্রকের দায়িত্ব থেকেও সরতে পারেন সুষমা স্বরাজ। আর তার কারণ তাঁর শারীরিক অসুস্থতা। ডিসেম্বর তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছে। যদিও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। স্বচ্ছন্দেই আপাতত নিজের কাজ দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন সুষমা।

উল্লেখ্য এর আগে ২০১৬ সালে নরেন্দ্র মোদী ক্যাবিনেটের সম্প্রসারণ ও রদবদল করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+