উত্তর-পূর্বে জল জীবন মিশনের নতুন মাইল ফলক, মণিপুর জল সরবরাহ প্রকল্পের শিলান্যাসে মোদী

উত্তর-পূর্বের উন্নতিতে মনোযোগী কেন্দ্র, মণিপুর জল সরবরাহ প্রকল্পের শিলান্যাসে মোদী

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মণিপুর জল সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজ ইম্ফল সহ মণিপুরের কয়েক লক্ষ মানুষদের জন্য আজ একটা বড় দিন। বিশেষ খুশির দিন আমাদের বোনেদের। এই অঞ্চলে জলের সমস্যা দূর করতে আমরা বদ্ধপরিকর। ৩ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হবে।”

কারা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ?

কারা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ?

এদিকে এদিনের অনুষ্ঠানে কেন্দ্রের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন জিতেন্দ্র সিং, মণিপুরের রাজ্যপাল নাজমা আকবর আলী হেপতুল্লা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এদিকে এদিনের অনুষ্ঠান থেকে জল জীবন মিশনে নিয়েও বেশ কিছু নতুন ঘোষণা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

 প্রতিদিন দেশে এক লক্ষ মানুষ নতুন জলের সংযোগ পাচ্ছেন

প্রতিদিন দেশে এক লক্ষ মানুষ নতুন জলের সংযোগ পাচ্ছেন

'জল জীবন মিশন' গণআন্দোলন হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ায় ক্ষেত্রে মোদীকে এদিন বেশ কিছু কেন্দ্রীয় ভাবনার কথা বলতে শোনা যায়। গ্রামাঞ্চলের মহিলাদের জলের সমস্যা দূর করতে কি ভাবে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়েও মতামত প্রকাশ করতে দেখা যায় মোদীকে। বর্তমানে এই মিশনের আওতায় প্রতিদিন দেশে এক লক্ষ নতুন জলের সংযোগ দেওয়া হচ্ছে বলেও জানান নরেন্দ্র মোদী।

উপকৃত হবে ১৭০০টি গ্রাম ও ২৫টি শহরের মানুষ

উপকৃত হবে ১৭০০টি গ্রাম ও ২৫টি শহরের মানুষ

মোদীর কথায় 'জল ধারা' প্রকল্প আগামীতে গ্রেটার ইম্ফলের ১৭০০টি গ্রাম সহ ২৫টি শহরের জন্য নতুন 'জীবন ধারা' হয়ে উঠবে। গ্রামের লোকেরা, বিশেষত মহিলা এবং জনপ্রতিনিধিরাই জলের পাইপ গুলি কোথায় ববে, জল সরবরাহ কোথায় কোথায় বেশি দরকার, কোথায় জলের ট্যাঙ্ক তৈরি হবে, কত বাজেট লাগবে এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান মোদী। এতে জলের সাথে মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে জনসংযোগের কাজও সম্পূর্ণ হচ্ছে বলে জানান তিনি।

নতুন কর্মসংস্থানের খোঁজ দেবে এই প্রকল্প

নতুন কর্মসংস্থানের খোঁজ দেবে এই প্রকল্প

মোদীর কথায় শুধু বর্তমান কথার কথা মাথায় রেখে না ,আগামী ২০ থেকে ২২ বছরে এই এলাকার সামগ্রিক উন্নতির কথা মাথায় রেখেই এই কাজে হাত দেওয়া হচ্ছে। তাঁর কথা এই প্রকল্পের সাথে একটা বড় অংশের মানুষ য়েমন স্বাস্থ্যকর পানীয় জল পাবেন সেইরকমই এই প্রকল্প অনেক কর্মসংস্থানেরও খোঁজ দেবে। এই প্রজেক্টে মোট খরচের পরিমাণ তিন হাজার ৫৪ কোটি টাকা।। যার সিংহভাগই লোনই দিচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+