নয়া সংসদ ভবন থেকেই ৭৫ টাকার কয়েন উদ্বোধন মোদীর! কি কাজে লাগবে সেটি
New ParliaMent Building: নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদিক পাঠ উচ্চারণের মাধ্যমে নয়া ভবনের উদ্বোধন করেন তিনি। দীর্ঘ ৯৬ বছর পর নয়া সংসদ ভবন পেল দেশ। যা অবশ্যই ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।
যদিও রাষ্ট্রপতি মুর্মুকে আমন্ত্রণ না করা নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়। যদিও বিতর্ক এড়িয়েই সবার নজর পড়ে ইতিহাসের সাক্ষী থাকা ( New Parliament Building) সেঙ্গলের উপর। একেবারে মাটিতে শুয়ে পড়ে সেঙ্গলকে প্রণাম করে সেটি হাতে তুলে নেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, স্পিকারের আসনের পাশেই রাজদণ্ডের প্রতিষ্ঠা করেন তিনি। আর তা করতে পেরে তিনি গর্বিত বলে ইতিমধ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সেঙ্গলের পাশাপাশি আজ রবিবার আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ। উদ্বোধনের কিছু পরেই নয়া সংসদ ভবন পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকে একাধিক ইস্যুতে বার্তা দেন। আর সেখান থেকেই বিশেষ ডাক টিকিট এবং ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যার সাক্ষী হলেন একাধিক দলের সাংসদ এবং অন্যান্য সদস্যরা। কিন্তু কতটা গুরুত্বপূর্ণ ৭৫ টাকার নতুন কয়েন? যে সন্ধিক্ষণে ৭৫ টাকার কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তা খুবই গুরুত্বপূর্ণ।
নয়া এই কয়েনে নয়া সংসদে কমপ্লেক্স এবং ভবনের ছবি থাকবে। পাশাপাশি অশোক স্তম্ভের ছবি থাকবে কয়েনের একপাশে। যার নীচে 'সত্যমেব জয়তে' লেখা থাকবে। এমনকি ভারত এবং ইন্ডিয়া ইংরেজিতে দুটিই লেখা থাকবে। একেবারে রুপো, তামা, নিকেশ সহ বেশ কয়েকটি ধাতু মিশিয়ে নয়া এই ৭৫ টাকার কয়েন তৈরি হয়েছে। ওজন মাত্র ৩৫ গ্রাম। এছাড়াও ইংরেজিতে ২০২৩ লেখা থাকবে। তবে মূলত এই কয়েন সংগ্রহ করে রাখার জন্যেই সামনে নিয়ে আসা হয়েছে।

পাশাপাশি নতুন স্ট্যাম্পের উদ্বোধনও এদিন করা হয়েছে। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, নয়া সংসদ আত্মনির্ভর ভারতের সাক্ষী হবে। শুধু তাই নয়, নয়া এই ভবন বিশ্বের কাছে ভারতের সংকল্পের বার্তা দেবে বলেও মন্তব্য করেন।
#WATCH | Prime Minister Narendra Modi releases a stamp and Rs 75 coin in the new Parliament. pic.twitter.com/7YSi1j9dW9
— ANI (@ANI) May 28, 2023
প্রধানমন্ত্রীর কথায়, ভারতের গণতন্ত্রই মন্দির। নয়া সংসদ ভবন বাস্তবের সঙ্গে পরিকল্পনা, নির্মাণের সঙ্গে নীতি, কর্মশক্তি, ইচ্ছাশক্তির গুরুত্বপূর্ণ সংযোগ হিসাবে প্রমানিত হবে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যদয়ের সাক্ষী হবে।












Click it and Unblock the Notifications