সেমসাইড গোল খেলেন মোদী! তাঁর মন্ত্রীই মুখ ফসকে বলে দিলেন চরম সত্যি কথা

মুখ ফসকে সত্যি কথাটাই বলে ফেললেন নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের এক মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী নীতিল গড়কড়ির মন্তব্যে সেমসাইড গোল খেয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মুখ ফসকে সত্যি কথাটাই বলে ফেললেন নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের এক মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী নীতিল গড়কড়ির মন্তব্যে সেমসাইড গোল খেয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের প্রাক্কালে যা অস্বস্তি বাড়াল গেরুয়া শিবিরের। সংরক্ষণ নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে কেন্দ্রীয় মন্ত্রী বলে ফেললেন দেশে চাকরি হাল হকিকৎ কী।

সেমসাইড গোল খেলেন মোদী! তাঁর মন্ত্রীই মুখ ফসকে বলে দিলেন চরম সত্যি কথা

এক কোটি চাকরির ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিলেন নরেন্দ্র মোদী। ক্ষমতায় আসার পরও তিনি বারেবারেই দেশে কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন। কিন্তু তাঁর ক্যাবিনেটের মন্ত্রীই উল্টো সুর গাইলেন। হাটে হাঁড়ি ভেঙে দিলেন মুখ ফসকে। শনিবার এক অনুষ্ঠানে নীতিন গড়কড়ি সংরক্ষণ নিয়ে বলতে গিয়ে সেমসাইড গোল খেয়ে বসেন। তাঁর কথায় তোলপাড় রাজনৈতিক মহল।

মারাঠা সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংরক্ষণ দিলেই যে চাকরি পাওয়া যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। দেশে এক শ্রেণির লোক রয়েছে, যারা প্রত্যেকটি জাতির মধ্যে থেকে গরিব খুঁজে নিয়ে সংরক্ষণ চাইছেন। কিন্তু সংরক্ষণ দিলে হবেটা কী! কাজ কোথায়, কাজই তো নেই! দেশে কাজের বাজার ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ। ব্যাঙ্কের কাজ কমছে তথ্য-প্রযুক্তির কারণে। তাহলে কোথায় চাকরি মিলবে! পিছিয়ে পড়ার তকমা নিয়ে রাজনীতিতে নেমে পড়ার প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, উত্তরপ্রদেশ ও বিহারে ব্রাহ্মণরা প্রভাবশালী, তারাই রাজনীতির নিয়ন্ত্রক। এখন তাঁরাও বলছেন আমরা পিছিয়ে পড়া সমাজের।

সেমসাইড গোল খেলেন মোদী! তাঁর মন্ত্রীই মুখ ফসকে বলে দিলেন চরম সত্যি কথা

নীতিন গড়কড়ি এদিন চাঁছাছোলা ভাষাতেই ব্যাখ্যা করেন, গরিব মানুষের কোনও জাত নেই। তাঁরা যে ধর্ম, যে সম্প্রদায়েরই হোক না কেন, তাঁদের মাথার উপর ছাদ নেই, অন্নের সংস্থান নেই, পরণে কাপড় নেই। ফলে গরিব মানুষেরাই একমাত্র সংরক্ষণের দাবিদার।

উল্লেখ্য, চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্রে আন্দোলনে নেমেছে মারাঠারা। তা নিয়ে সপ্তাহখানের আগে তোলপাড় হয় মহারাষ্ট্র। অচল হয়ে যায় মুম্বই। তারই পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকার যখন সংরক্ষণ নিয়ে ইতিবাচক ভাবনাচিন্তা শুরু করেছে, তখন নীতির গড়কড়ির এই মন্তব্য তার একেবারেই পরিপন্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+