Narendra Modi: আজমেরে বিশেষ চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী, 'শান্তি এবং ঐক্যের উপহার' বলল দরগা
Narendra Modi: ৮১৩ তম উরস (Urs) শুরু হয়েছে আজমেরের গরীব নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর (Khwaja Moinuddin Chishti) দরগায় (Ajmer Sharif Dargah)। আর সেখানে এবারও চাদর পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী চার তারিখ আজমেরে দরগায় চড়ানো হবে। এর আগেও একাধিকবার এই দরগায় বিশেষ চাদর পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও অন্যথা হল না। ১১তম বার দরগায় যাচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ এই চাদর।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুজায়ী, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আগামী চার জানুয়ারী আজমের যাবেন। আর সেখানেই খাজা গরীব নওয়াজের উরস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) চাদর দান করবেন বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাদর নিয়ে আগামী শুক্রবার সকাল সাড়ে ৯ টা নাগাদ আজমের শরিফ দরগায় যাবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর সঙ্গেই বিজেপি সংখ্যালঘুর নেতৃত্বও থাকবেন বলে জানা গিয়েছে। যা খবর শুক্রবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নিজামুদ্দিন দরগার অনুষ্ঠানে সামিল হবেন। পরের দিন শনিবার আজমের যাবেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চাদর রিজিজু সেখানে চড়াবেন বলে খবর।
Greetings on the Urs of Khwaja Moinuddin Chishti. May this occasion bring happiness and peace into everyone’s lives. https://t.co/vKZDwEROli
— Narendra Modi (@narendramodi) January 2, 2025
২০২৪ সালের পর থেকে লাগাতার এই চাদর আজমেরের গরীব নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর দরগায় দিয়ে আসছেন। এই সংক্রান্ত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিরন রিজিজু। আর তা সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শেয়ার করে তিনি লিখছেন, খাজা মঈনুদ্দিন চিশতীর উরসে শুভেচ্ছা। এই উতসব সবার জীবনে যাতে শান্তি এবং খুশি নিয়ে আসে সেই বার্তাও এদিন দেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে আজমের দরগার খাদেম ও চিশতী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী সালমান চিশতী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চাদর পাঠিয়েছেন তা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। শুধু তাই নয়, যে চাদর পাঠানো হচ্ছে তা দেশের ১৪০ কোটি দেশবাসীর জন্য ভালোবাসা, শান্তি এবং ঐক্যের উপহার বলেও মন্তব্য দরগার খাদেমের।












Click it and Unblock the Notifications