PM Modi USA Visit: নির্বাচনের আগেই আমেরিকায় পা রাখছেন নরেন্দ্র মোদী! দেখা হবে বাইডেনের সঙ্গেও
PM Modi USA Visit: মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) । তাৎপর্যপূর্ণ ভাবে সে দেশে নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে পারদ, সেই সময়েই মার্কিন সফরে প্রধানমন্ত্রী। যা খবর, আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর আমেরিকা সফরে থাকবেন তিনি। কোয়াড সম্মেলনে (Quad Leaders' Summit) যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
যা হোস্ট করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানেই উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী (PM Modi USA Visit) । একই সঙ্গে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনেও বক্তব্য রাখবেন তিনি। ফলে সবদিক থেকে প্রধানমন্ত্রীর মার্কিন সফর খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিশেষ করে চলতি বছরের নভেম্বর মাসেই মার্কিন নির্বাচন (2024 US election) । আর সেই নির্বাচনের আগে মোদীর সফরের দিকে গোটা বিশ্ব নজর রাখবে তা কার্যত স্পষ্ট। এক বার্তায় বিদেশমন্ত্রক জানাচ্ছে, চতুর্থ কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতেই প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন। আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন প্রধানমন্ত্রী।
সেখানে প্রবাসি ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে। এছাড়াও একাধিক সংস্থার সিইও'দের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্টিফিশিয়াল এন্টিলিজেন্স সহ একাধিক বিষয়ে বিভিন্ন সংস্থার সিইও'দের সঙ্গে আলোচনা হতে পারে বলে খবর।
Prime Minister Narendra Modi will be visiting the United States of America during 21-23 September 2024. During the visit, Prime Minister will take part in the fourth Quad Leaders’ Summit in Wilmington, Delaware, which is being hosted by the President of the United States of… pic.twitter.com/UXoNOjXhIQ
— ANI (@ANI) September 17, 2024
এরপরের দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে 'সামিট অব দ্য ফিউচার' নামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যেখানে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকতে পারেন। অন্যদিকে কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার কথা আছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হতে পারে।
এছাড়াও আরও বেশ কিছু দেশের প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে মোদীর। কোয়াড সম্মেলনে কাজের পর্যালোচনা হবে গত এক বছরের। একই সঙ্গে আগামিদিনে কিভাবে কাজ হবে সে বিষয়ে রূপরেখাও তৈরি হতে পারে। আগামী কোয়াড সম্মেলনের আয়জক দেশ ভারত। সে বিষয়েও আলোচনা হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications