কে হবেন দেশের প্রধানমন্ত্রী, কার বাজি কত কলকাতার সাট্টাবাজারে, একনজরে পরিসংখ্যান

২০১৯-এর লোকসভা নির্বাচন শেষ। এখন ফলাফল জানার অপেক্ষা। এবার কার সম্ভাবনা সবথেকে উজ্জ্বল, তা জানার উৎকণ্ঠায় এখন প্রহর গুনছে দেশ।

২০১৯-এর লোকসভা নির্বাচন শেষ। এখন শুধুমাত্র ফলাফল জানার অপেক্ষা। এবার কার সম্ভাবনা সবথেকে উজ্জ্বল, তা জানার উৎকণ্ঠায় এখন প্রহর গুনছে দেশ। সাট্টা বাজারও মেতে উঠেছে সেই খেলায়। কার জেতার সম্ভাবনা বেশি, তার হার তত কম। বাজি তে রাহুল-মমতাসহ সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে সেই মোদীই।

কে হবেন প্রধানমন্ত্রী, কার বাজি কত কলকাতার সাট্টাবাজারে

ভোট গণনার আগের দিন নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রেখেছে সাট্টা বাজার। তাঁর দর উঠেছে ১৮ পয়সা। প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দর সাত টাকা। আর রাহুল গান্ধীর দর পাঁচ টাকা। এই লড়াইয়ে নরেন্দ্র মোদী কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন রাহুল-মমতাদের।

লোকসভা নির্বাচনের সপ্তম দফা শেষ হয়েছে রবিবার। সেইসঙ্গে শেষ হয়েছে ভোট পর্ব। তারপরই এক্সিট পোলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে। সমানতালে সাট্টাবাজার জেগে উঠেছে পাল্লা দিয়ে। বাজি ধরতে শুরু করেছে সাট্টা কারবারীরা। বাজি শুরু হয়েছে ২০১৪ মোদী আর ২০১৯-এর মোদীকে নিয়েও।

কেউ কেউ দাবি করেছেন এবার মোদির ঝড়ের দাপট ২০১৪-র থেকেও বেশি হবে। কলকাতার সাট্টাবাজারও সেই অভিমুখী। সাট্টা বাজার বলছে বিজেপি পেতে পারে প্রায় ২৪০ আসন। আর এনডি ছাড়িয়ে যেতে পারে ৩০০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+