'ভীতু মোদী আমার সঙ্গে ১০ মিনিট তর্ক করে দেখান', সম্মুখসমরে ডাক দিয়ে একাধিক তোপ রাহুলের
২০১৯ লোকসভা নির্বাচনের আগে সমরাস্ত্রে শান দিচ্ছে প্রায় প্রতিটি রাজৈতিক দল। দেশের বিভিন্ন অংশে ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে সমরাস্ত্রে শান দিচ্ছে প্রায় প্রতিটি রাজৈতিক দল। দেশের বিভিন্ন অংশে ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। রাহুল গান্ধী থেকে নরেন্দ্র মোদী, সকলেই ভোটব্যাঙ্ক এর অঙ্ক নিশ্চিত করতে রাজনৈতিক সভামঞ্চ থেকে ছুড়ে দিচ্ছেন একের পর এক শক্তিশেল! এবার কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভায় মোদীকে 'ভীতু' নেতা হিসাবে দাবি করে চরম তোপ দাগেন রাহুল গান্ধী।

মোদীকে চ্যালেঞ্জ
এদিনের সভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মোদীকে '১০ মিনিট ডিবেট' এর চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন,'মোদীজি আপনি বলেছেন আপনার ৫৬ ইঞ্চিরল ছাতি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি , মুখোমুখি এসে আমার সঙ্গে ডিবেট করুন। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাকে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি বিজেপিকে, নরেন্দ্র মোদীকে আসতে দিন, মঞ্চে আমার সঙ্গে ডিবেট হোক। তিনি ভয় পেয়েছেন। তিনি ভীতু। আমি তাঁকে চিনি।'

প্রসঙ্গ আরএসএস
উল্লেখ্য, এদিনের সভায় আরএসএসএর বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি রাহুল গান্ধী। তাঁর দাবি আর এসএস গোটা দেশ চালাচ্ছে বিজেপিকে সামনে রেখে। তিনি বলেন, এই পরিস্থিতি পাল্টাবে লোকসভা নির্বাচনের পরে। আরএসএসকে যেন কেউ ভয় না পান, তারও বার্তা কর্মীদের দেন রাহুল গান্ধী।

ডোকলাম
এদিন ডোকলাম ইস্যুতেও মন্তব্য করেন রাহুল। তাঁর দাবি, ডোকলাম ইস্যুতে চিনের কাছে গিয়ে হাত জোর করেছিলেন মোদী। মোদীর কাছে চিন সফরের সময় কোনও অ্যাজেন্ডা ছিল না বলে এদিন দাবি করেছেন রাহুল।

তিন তালাক
কংগ্রেস জানিয়েছে লোকসভা ভোটে জিতে ক্ষমতায় ফিরলে তিন তালাক বিল তুলে দেওয়া হবে। কংগ্রেসের সংখ্যালঘু কনভেনশনে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেন, এই বিল মুসলমান মহিলাদের যতটা না সুবিধা দেবে তার চেয়ে বেশি ক্ষতি করবে মুসলমান পুরুষদের।












Click it and Unblock the Notifications