জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী! পিউ সমীক্ষার রিপোর্ট প্রকাশ
জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিইডব্লু রিসার্চ সেন্টারের একটি সমীক্ষা অনুসারে প্রায় ৮০ শতাংশ ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ১০ জনের মধ্যে সাতজন ভারতীয় বিশ্বাস করেন, দেশ সম্প্রতি আরও শক্তিশালী হয়ে উঠেছে।
জি ২০ শীর্ষ সম্মেলনের আগে প্রকাশিত এই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, ভারতের জনমত সাধারণত সারা বিশ্বে ইতিবাচক ছিল। যেখানে ৩৪ শতাংশ প্রতিকূল মতামতের তুলনায় ভারতের অনুকূল মতামত ৪৬ শতাংশের মতো। যোলো শতাংশ কোনও মতামত প্রকাশ করেননি।

মঙ্গলবার প্রকাশিত সমীক্ষার ফলাফল অনুসারে প্রায় ১০ জনের মধ্যে আটজন ভারতীয় মোদী সম্পর্কে অনুকূল মতামত জানিয়েছেন। যাঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ প্রায় ৫৫ শতাংশ অতি অনুকূল দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এই সমীক্ষায় দেখা গিয়েছে ২০২৩ সালে মাত্র এক পঞ্চমাংশ ভারতীয় মোদীর প্রতি প্রতিকূল মতামত প্রকাশ করেছেন।
পিউ সমীক্ষার ফলাফলের প্রতিক্রিয়ায় বিজেপি জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে। ভারত ও সারা বিশ্বের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন যে ভারতের বৈশ্বিক প্রভাব শক্তিশালী হচ্ছে।
পিউ-এর তরফে জানানো হয়েছে, প্রধআনমন্ত্রী মোদীর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, ভারতের বৈশ্বিক শক্তির পরিধি এবং অন্য দেশের ভারতীয়দের দৃষ্টিভঙ্গি পরীক্ষা করার জন্য ২৬১১ জন সহ ২৪ টি দেশের ৩০,৮৬১ জন প্রাপ্ত বয়স্কের মধ্যে ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মের মধ্যে সমীক্ষাটি পরিচালিত হয়।












Click it and Unblock the Notifications