Narendra Modi: ঠান্ডা ঘরে বসে থাকলে হবে না, মন্ত্রীদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর

'এগিয়ে আসছে লোকসভা ভোট। হাতে মাত্র কয়েক মাস বাকি। এখন আর ঠান্ডা ঘরে বসে থেকে কাজ করলে হবে না। মাঠে ময়দানে নামুন। সরকারের কাজের কথা প্রচার করুন।' মন্ত্রীদের এমনই কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মনে করা হচ্ছে এপ্রিম-মে মাসের মধ্যেই লোকসভা ভোট ঘোষণা হয়ে যাবে। অন্তর্বর্তী বাজেট পেশ হয়ে িগয়েছে। সেই বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বার্তা দিয়েছেন জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মোদী সরকার। সেই লক্ষ্যেই অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে।

Narendra Modi

লোকসভা ভোটের অঙ্কে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি তাতে কোনও সন্দেহ নেই। উত্তর ভারত কার্যত কংগ্রেস মুক্ত হয়ে গিয়েছে। তেমন কোনও শক্তিশালী বিরোধী পক্ষ এখনও দেখা যায় নি। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যগুলিই বিজেপির দখলে রয়েছে। কাজেই ভোট নিয়ে তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে বিজেপির মাথাব্যথার কারণ হতেই পারে দক্ষিণের রাজ্যগুলি। এবং উত্তর পূর্বের কিছু রাজ্য।

কারণ পূর্ব এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই শক্তিশালী আঞ্চলিক দলগুলি। আবার দক্ষিণভারতে অধিকাংশ রাজ্যেই হয় আঞ্চলিক দল না হলে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। কর্নাটক বিজেপির হাতছাড়া হয়েছে কাজেই সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ নিয়ে একটু চিন্তা রয়েছে বিজেপির। তাই একেবারেই জয় নিয়ে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন নিশ্চিন্ত হয়ে যেন কেউ নিজের দফতরে বসে না থাকেন।

সরকারের কাজ কি কি হয়েছে। কোন কোন ক্ষেত্রে সরকার উন্নয়নের কাজ করেছেন সেগুলি যেন জনসমক্ষে গিয়ে তাঁরা প্রচার করেন। মানুষের কাছে সরকারের কাজের খতিয়ান তুলে ধরার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪-র লোকসভা নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই মন্ত্রীদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

কোনও ভাবেই ২০২৪-র লোকসভা ভোটকে হালকা ভাবে নেওয়া যাবে না। কেউ যেন মনে না করেন কোনও শক্তিশালী বিরোধী পক্ষ নেই বলে বিজেপিই জিতবে। তাই ঘরে বসে থাকলেই হবে। এরকমভাবে হালকা মেজাজে থাকলে হবে না। মাঠে ময়দানে নেমে জনতার সঙ্গে মিশে সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে বিজেপি স্লোগান দিতে শুরু করেছে আবকি বার ৪০০ পার। গতলোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা িনয়ে জিতে সরকার গড়েছিল বিজেপি। ৩০০ আসনের টার্গেট তারা ছাপিয়ে গিয়েছিল। এবারের লোকসভা ভোটে ৪০০ আসনের টার্গেট নিয়ে ময়দানে নেমেছে। বিহারে ফের নীতীশ কুমারকে সঙ্গে পেয়ে গিয়েছে বিজেপি। যদিও নীতীশকে পাশে নিয়ে খুব একটা লাভ হবে না বিজেপির এমনই মন্তব্য করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। জেডিউই এবার বিহারে ২০টি আসনও পাবে না বলে দাবি করেছেন তিনি।

এদিকে ইন্ডিয়া জোটেও একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একক লড়াইয়ের কথা ঘোষণা করেছেন। তারপর থেকে দফায় দফায় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র নিশানা করে চলেছেন তিনি। অন্যদিকে নীতীশ কুমারও ইন্ডিয়া জোটের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। কাজেই বিরোধী জোটে ভাঙন ধরতে শুরু করেছে। তার ভরপুর ফয়াদা যে বিজেপি তুলবে তাতে কোনও সন্দেহ েনই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+