ভোটমুখী কেরলে বিজয়নকে পাশে বসিয়েই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন মোদীর
ভোটের বাজারে ব্য়স্ততা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ ভোটমুখী রাজ্য়গুলির মন পেতে দেশের এক প্রান্ত থেকে অন্য় প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি৷ রবিবারও দক্ষিণের দুই ভোটমুখী রাজ্য় তামিলনাড়ু ও কেরলে কর্মসূচি সারেন নরেন্দ্র মোদী৷ তামিলনাড়ুর চেন্নাইয়ের মঞ্চ থেকে কৃষকস্তূতির পর পৌঁছে যান কেরলে৷ সেখানেও একের পর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ তামিলনাড়ুতে তাঁর নজর মূলত কৃষক ও মৎস্যজীবীদের উপর থাকলেও কেরলে প্রধানমন্ত্রী জোর দেন পর্যটন শিল্পের উপর৷

ভোটের আগে পর্যটনকে পাখির চোখ করলেন প্রধানমন্ত্রী
ব্য়াক ওয়াটার আর নারেকেলের বাগানে ঘেরা কেরল বরাবরই পছন্দ পর্যটকদের৷ দেশি থেকে বিদেশি, সকলেরই পছন্দের হলিডে ডেস্টিনেশন দক্ষিণ ভারতের এই রাজ্য়৷ এ বছর ভোট হবে সেখানেও৷ তাই ভোটের আগে সেই পর্যটনকেই পাখির চোখ করলেন প্রধানমন্ত্রী৷ এদিন কেরালার কোচিতে ৬ হাজার কোটি টাকার পেট্রোকেমিক্য়াল কমপ্লেক্স প্রকল্পের উদ্বোধন করেন মোদী৷

আগামী দিনে প্রচুর কর্মসংস্থান হবে
একইসঙ্গে উইলিংডন দ্বীপের জন্য জলপথে রো রো পরিষেবারও উদ্বোধন করেন৷ তাঁর বিশ্বাস, এই দু'টি প্রকল্পেই আগামী দিনে প্রচুর কর্মসংস্থান হবে৷ এছাড়াও, কোচি পোর্ট ট্রাস্টের আওতাধীন আন্তর্জাতিক ক্রুজ বন্দর এবং মেরিন ইঞ্জিনিয়ারদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷

ভারত পেট্রোলিয়ামের প্রকল্পের উদ্বোধন
এদিনের ভাষণে মোদী জানান, এতদিন অ্য়াক্রেলিক অ্য়াসিড, অক্সো-অ্য়ালকোহল এবং অ্য়াক্রিলেটসের মতো পণ্য বিদেশ থেকে আমদানি করতে হত ভারতকে৷ যার জন্য প্রচুর বিদেশি মুদ্রা খরচ করতে হত৷ কিন্তু আগামী দিনে ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাই এসব উৎপাদন করবে৷ কোচিতে সংস্থার যে সংশোধনাগার আছে, তার কাছেই গড়ে উঠবে নতুন প্রকল্প৷ এতে সরকারের খরচ যেমন কমবে, তেমনই বাড়বে স্থানীয়দের কাজের সুযোগও৷

মোদীর পাশেই ছিলেন বিজয়ন
এছাড়া, বলগ্য়াটি ও উইলিংডন দ্বীপের মধ্যে ৩ নম্বর জাতীয় জলপথে যে নতুন দু'টি রো রো জলযান চলবে, সেগুলির এক-একটা ২০ ফুটের ছ'টি ট্রাক, ২০ ফুটের তিনটি ট্রেলার এবং ৪০ ফুটের তিনটি ট্রেলার-সহ ৩০ জন করে যাত্রী পরিবহণেও সক্ষম বলে জানান প্রধানমন্ত্রী৷ এদিন কোচির নিকটবর্তী আম্বালামেডুর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল অরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মনসুখ এল মাণ্ডব্য়, ভি মুরলীধরন-সহ অন্যরা৷












Click it and Unblock the Notifications