দেশের ১৩টি শহরে ৫জি পরিষেবার সূচনায় মোদী, টেলিকম দুনিয়ায় নয়া অধ্যায়
বাঙালির সবথেকে বড় উৎসব শুরুর দিনেই দেশব্যাপী ৫জি পরিষেবা শুরু হল। দিল্লি, কলকাতা, মুম্বই-সহ দেশের ১৩টি শহর থেকে শনিবার শুরু হচ্ছে ৫জি পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এই পরিষেবার সূচনা করলেন দিল্লি থেকে।
বাঙালির সবথেকে বড় উৎসব শুরুর দিনেই দেশব্যাপী ৫জি পরিষেবা শুরু হল। দিল্লি, কলকাতা, মুম্বই-সহ দেশের ১৩টি শহর থেকে শনিবার শুরু হচ্ছে ৫জি পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এই পরিষেবার সূচনা করলেন দিল্লি থেকে। এই পরিষেবার মাধ্যমে টেলিকম দুনিয়ায় নতুন যুগের সূচনা হল।

দেশে টেলি-প্রযুক্তিতে এই বিপ্লব আসায় দেশব্যাপী পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করে তুলবে। আগের থেকে ১০ গুণ স্পিডে মিলবে ইন্টারনেট স্পিড। তিন ঘণ্টার সিনেমা ডাউনলোড করতে মাত্র তিন সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ চোখের পলকে ডাউনলোড হয়ে যাবে যাবতীয়। ২০ জিবিপিএস স্পিডে মিলবে ৫জি পরিষেবা।
এদিন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এই পরিষেবা সূচনার আগে তিনটি টেলিকম সংস্থা ডেমোস্ট্রেশন করে দেখায়। তাঁরা জানান, প্রাথমিক পদক্ষেপে দেশের ১৩টি শহরে শুরু হচ্ছে ৫জি পরিষেবা। এরপর ধাপে ধাপে দেশের সর্বত্র তা ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী উদ্বোধনের আগে বুঝে দেখেন কী কী প্রযুক্তি প্রয়োগে আরও আত্মনির্ভর হয়ে উঠবে ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের লক্ষ্যমাত্রা রেখেছেন ২০৩৫ সালের মধ্যে। সেই আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এই ৫জি পরিষেবা আরও একধাপ এগিয়ে দেবে দেশকে। এদিন দিল্লির প্রগতি ময়দানে ডেমোস্ট্রেশন করা হয় ৫জি পরিষেবার। সেখানে প্রধানমন্ত্রী বুঝে নেন, এই পরিষেবা মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারতকে প্রোমোট করবে।
ইন্ডিয়া মোবাইল কংগ্রেস শীর্ষক ইভেন্টে জিও, এয়ারটেল-সহ শীর্ষস্থানীয় টেলিকম অপারেটররা তাঁদের ৫জি পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। এদিন এই পরিষেবা শুরু হলেও তা রোলআউট করতে একটু সময় লাগবে। ৫জি পরিষেবার সম্পূর্ণ সুযোগ পেতে ২০২৩ সাল কেটে যাবে। এখন ধাপে ধাপে গোটা দেশে ছড়াবে ৫জি। বিশ্বের বিভিন্ন সংস্থা নানা যন্ত্রাংশ তৈরি করবে ভারতে। প্রায় শতাধিক সংস্থা টেলিকম শিল্প স্থাপনে আগ্রহের কথা জানিয়েছেন। সেই সমস্ত সংস্থার প্রতিনিধিরা এদিন ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে অংশগ্রহণ করেন।
রিলায়েন্স জিও ইতিমধ্যেই দীপাবলির মধ্যে দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই শহরে জিও ৫জি পরিষেবা রোল-আউট করার ব্যাপারে নিশ্চিত করেছে। এর মানে এই নয় যে এই শহরে বসবাসকারী প্রত্যেকই জিও এবং এয়ারটেল থেকে ৫জি পরিষেবা অ্যাক্সেস করতে পারবে। টেলিকম অপারেটররা৪টি শহরের নির্দিষ্ট এলাকায় ৫জি অফার করবে বলে আশা করা হচ্ছে।
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড ইতিমধ্যেই ভারতে ৫জি-র আনুষ্ঠানিক লঞ্চের আগে দিল্লির তিনটি বিমানবন্দরে ৫জি পরিষেবাক উপলব্ধতা ঘোষণা করেছে। দিল্লি বিমানবন্দর টার্মিনাল থেকে নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হবে। ২০ গুণ দ্রুত গতির ডেটা সরবরাহ করা হবে।












Click it and Unblock the Notifications