কৃষক অসন্তোষে উত্তাল উত্তরপ্রদেশে ৭৫ টি প্রজেক্টের উদ্বোধন মোদীর! লখনউতে ঝোড়ো সফরে প্রধানমন্ত্রী
কৃষক অসন্তোষে উত্তাল উত্তরপ্রদেশে ৭৫ টি প্রজেক্টের উদ্বোধন মোদীর! লখনউতে ঝোড়ো সফরে প্রধানমন্ত্রী
উত্তর প্রদেশের লখিমপুরে ৪ কৃষকের মৃ্ত্যু ঘিরে রীতিমতো তপ্ত লখিমপুর খিরি। মন্ত্রীর কনভয়ে লিখমপুরে বিক্ষোভরত চার কৃষকদের মৃত্যু হয় বলে অভিযোগ কৃষক সংগঠনগুলির। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রকে ঘিরে ক্ষোভ রয়েছে কৃষকদের মধ্যে। এদিকে রাজ্যের মন্ত্রী কেশব মৌর্যর কনভয় ঘিরে লখিমপুরের ঘটনা নিয়ে কার্যত উত্তাল উত্তরপ্রদেশ। এদিন সেই উত্তরপ্রদেশে পা রেখে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী।

৭৫ টি হাইভোল্টেজ প্রকল্প
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে উত্তরপ্রদেশে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে কৃষক আন্দোলন নিয়ে রীতিমতো উত্তাল উত্তর প্রদেশে এদিন পা রেখেছেন নরেন্দ্র মোদী। সেই জায়গা থেকে , এজিনের এই অনুষ্ঠান রীতিমতো তাৎপর্যপূর্ণ।

মোদীর বার্তা
এদিন নরেন্দ্র মোদী নিজের ভাষণে বলেন, জানান, দরিদ্রদের জন্য পিএম আওয়াস যোজনায় ১ লাখ কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র। ২০১৪ সালে ১.১৩ কোটি টাকা দরিদ্রদের পি এম আওয়াস যোজনার জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় ৫০ লাখ বাড়ি তৈরি হয়েছে। বাকি আরও টাকার পরিষেবা গরিবদের দেওয়া হবে বলে জানিয়েছেন মোদী। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন সফরে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংরা। প্রসঙ্গত, কৃষক অসন্তোষ ঘিরে যেখানে উত্তর প্রদেশের বুকে বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা আক্রান্ত হচ্ছেন , সেখানে প্রধান মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তা নিয়ে যোগী রাজ্যের প্রশাসন রীতিমতো উদ্বেগে। এদিকে, কৃষক অসন্তোষ ঘিরে ভোটমুখী যোগী রাজ্যে মোদীর সফরে বিজেপি ফের একবহার মাইলেজ নিজের দিকে করে নিতে পারে কি না তা নিয়ে রয়েছে বহু জল্পনা।

তিন দিনের লখনউ সফরে মোদী
এদিকে ২০২২ সালে বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ ভোটমুখী হতে চলেছে। আর তার আগে 'আজাদি কে অমৃত মহোৎসব' এ মোদী অংশ নিয়েছেন এদিন। ৩ দিনের লখনউ সফরে রাজনৈতিক তাৎপর্যও বিশ্লেষকদের কাছে বেশ গুরুত্বের।

মহিলা সশক্তিকরণ নিয়ে মোদীর দাবি
এদিকে, ২০২২ সালে বিধানসভা ভোটমুখী উত্তরপ্রদেশে দাঁড়িয়ে মোদী জানান আগামী ৩ দিন ধরে লখনউ শহরের উন্নতির কথা ভেবে বহু বিশেষজ্ঞদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন। ৮০ শতাংশ বাড়ির মালকিন পুরুষদের সঙ্গে মহিলারাও। সেই জায়গা থেকে কেন্দ্রের এই যোজনা কতটা গুরুত্বপূর্ণ , তা বর্ণনা করেছেন মোদী। কিনি দানান, এর আগে ৩ কোটি পরিবার বস্তি এলাকায় থাকত, যাদের পাকা বাড়ি ছিল না। আর তারাই পিএম আওয়াস যোজনার সঙ্গে লাখপতি হয়েছে। মোদী বলেন এটি বড় ঘটনা এঁরা এখন 'লাখপতি'।












Click it and Unblock the Notifications