২১ বছরের প্রতীক্ষার অবসান! ভারতের দীর্ঘতম ব্রিজের উদ্বোধন মোদীর হাতে

২১ বছরের প্রতীক্ষার অবসান। মঙ্গলবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অসমের বগিবিল ব্রিজের। দেশের দীর্ঘতম রেল কাম রোড ওভারব্রিজ এটি। ব্রিজটি তৈরি করতে খবর পড়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।

২১ বছরের প্রতীক্ষার অবসান। মঙ্গলবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অসমের বগিবিল ব্রিজের। দেশের দীর্ঘতম রেল কাম রোড ওভারব্রিজ এটি। ব্রিজটি তৈরি করতে খবর পড়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। ব্রিজটির দৈর্ঘ ৪.৯ কিমি। যা ব্রহ্মপুত্র নদের উত্তর ও দক্ষিণ অংশকে যুক্ত করছে।

কয়েকবার বাধার সম্মুখীন

কয়েকবার বাধার সম্মুখীন

৪.৯ কিমি দীর্ঘ ব্রিজ তৈরির সময়ে বেশ কয়েকবার প্রতিবাদের সম্নুখীন হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্রিজটি তৈরি করা যায়নি। এই ব্রিজ ব্রহ্মপুত্রের দুই ধারের মধ্যে যোগাযোগই শুরু বাড়াবে না, এলাকায় অর্থনীতির উন্নয়নেও এই ব্রিজ যথেষ্ট সাহায্য করবে। পাশাপাশি প্রতিবেশী চিনের সঙ্গে সীমান্তে লড়াইয়েও সাহায্য। করবে।

অসম চুক্তিতে ব্রিজ

অসম চুক্তিতে ব্রিজ

১৯৮৫ সালে অসম চুক্তির সময়েই এই ব্রিজ তৈরির কথা উঠে এসেছিল। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই ব্রিজের ওপরে রয়েছে তিন লেনের রাস্তা। আর তার নিচে রয়েছে রেলের ডাবল লাইন।

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহান্ত ব্রিজটি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এজন্য তিনি খুশি।

১৯৯৭ সালে অনুমোদন

১৯৯৭ সালে অনুমোদন

১৯৯৭ সালের ২২ জানুয়ারি এই ব্রিজ তৈরির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন এইচডি দেবেগৌড়া। তিনিই ব্রিজ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু ব্রিজের কাঠামো তৈরির কাজ শুরু হয় ২০০২-এর ২১ এপ্রিল, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর হাত ধরে।
ব্রিজ তৈরিতে বাজপেয়ীর কথা স্মরণ করতে তাঁর ৯৪ তম জন্মদিনে ব্রিজটি উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় প্রকল্পের মর্যাদা

জাতীয় প্রকল্পের মর্যাদা

২০০৭এ- বগিবিল ব্রিজকে জাতীয় প্রকল্পের মর্যাদা দেওয়া হয়। ২০০৯ সালে তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একের পর এক সময়সীমা পেরিয়ে গেলেও তা করা যায়নি। যে প্রকল্পের কাজ শেষ করতে ১৭০০ কোটি টাকা লাগার কথা ছিল তা করতে ৫০০০ কোটি টাকা লেগে যায়।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, ব্রিজের স্বপ্ন পূরণ হল। ব্রহ্মপুত্র নদের উত্তর ও দক্ষিণ অংশকে এই ব্রিজ যুক্ত করবে। এলাকার অর্থনৈতিক উন্নয়নেও এই ব্রিজ সাহায্য করবে।

বগিবিল ব্রিজ শনিতপুর জেলার কোলিয়া ভোমোরা সেতুর বিকল্প হিসেবে কাজ করবে।

(ছবি সৌজন্য অলইন্ডিয়া রেডিও, এএনআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+