উত্তরপ্রদেশে হাইভোল্টেজ ভোটের আগে বারাণসী থেকে যোগীকে দরাজ সার্টিফিকেট মোদীর! উঠল করোনা প্রসঙ্গ

করোনার দ্বিতীয় স্রোতের সময় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য ক্ষেত্রে মোদী সরকারের নীতি। বিদেশী মিডিয়ায় কার্যত তাঁর সমালোচনা বিভিন্ন পত্রিকায় উঠে আসতে থাকে। এদিকে তারই মধ্যে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে দেয় উত্তর প্রদেশের বাড়বাড়ন্ত করোনা গ্রাফ। ২০২২ বিধানসভা নির্বাচনের আগে যোগী সরকারের বিরুদ্ধে করোনা ইস্যুতে সরব হন বহু দলীয় বা ভিন দলীয় নেতারা। এই সমস্ত পর্বের পর এদিন নিজের সংসদীয় এলাকা বারাণসীতে পা রেখেই মোদী কার্যত উন্নয়ন থেকে করোনা ইস্যুতে যোগীকে দিয়ে দিলেন দরাজ সার্টিফিকেট।

যোগীকে দরাজ সার্টিফিকেট

যোগীকে দরাজ সার্টিফিকেট

এদিনের বক্তব্যে করোনা ইস্যুতে যোগীর শাসনাধীন উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মোদী। এদিন বিএইচইউ গ্রাউন্ডে মোদীর সভা ছিল। কার্যত ২০২৪ লোকসভা ভোট ও ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দুই পাখিকে একযোগে তীর নিশানা করেন মোদী! এদিন তিনি সাফ জানান উত্তরপ্রদেশ যেভাবে করোনা মোকাবিলা করেছে , তা অভাবনীয়। তিনি জানান উত্তরপ্রদেশের ভ্যাকসিনেশন ও টেস্ট অনান্য রাজ্যের থেকে বেশি।

লক্ষ্য ভোট, নিশানা দাগলেন মোদী

লক্ষ্য ভোট, নিশানা দাগলেন মোদী

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ কার্যত উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে যোগী শিবিরের ভোটব্যাঙ্কে ব্যাপক প্রভাব ফেলেছে। এমন ধারণা বহু বিশেষজ্ঞের। অনেকেই যোগী সরকারের করোনা নীতির সমালোচনায় মুখর হন। সেই সমালোচনার রেশকে কার্যত স্তব্ধ করার লক্ষ্যে এদিন মোদী ইঙ্গিতে স্পষ্ট করেন যে, টেস্টিং বেশি হওয়াতেই উত্তরপ্রদেশে বহু মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর বেশি আসে। এরই সঙ্গে মোদী জানান দেন যে , কাশী আগামীদিনে ভারতের মেডিক্যাল হাব হতে চলেছে।

 'স্মার্ট কাশী' প্রজেক্টের প্রশংসা

'স্মার্ট কাশী' প্রজেক্টের প্রশংসা

প্রসঙ্গত, স্মার্ট কাশী প্রজেক্টের ভূয়সী প্রশংসা এদিন স্বয়ং যোগীর মুখ থেকেও উঠে আসে। এরপর প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে, জানান, কাশীকে আগামীদিনে দেশের মেডিক্যাল হাব হিসাবে গড়ে তোলা হবে। মোদী বলেন, দিল্লি , মুম্বই থেকে কাশীতে বর্তমানে মানুষ ভিড় করেন চিকিৎসার জন্য। আগামীদিনে এর উন্নয়ন আরও হবে বলে জানান মোদী।

কাশীর ভূয়সী প্রশংসা

কাশীর ভূয়সী প্রশংসা

প্রধানমন্ত্রী এদিন তাঁর সংসদীয় এলাকায় পা রেখেই কাশীর ভূয়সী প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন যে, কাশী দেখিয়ে দিয়েছে যে , কঠিন সময়ে কাশী কোনও মতেই ক্লান্ত হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+