Narendra Modi in USA: যোগা থেকে দ্বিপাক্ষিক বৈঠক! প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের সূচি একনজরে

রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্র (Narendra Modi in USA) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা এবং প্রযুক্তির মতো বেশ কিছু ক্ষেত্রে বাধা দূর হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর (Narendra Modi in USA) করবেন ২০-২৪ জুন। তাঁকে হোয়াইট হাউজে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট বাইডেন। মোদী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণও দেবেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এটি তৃতীয় কোনও রাষ্ট্রপ্রধানের সফর হতে যাচ্ছে।

নরেন্দ্র মোদী

২১ জুন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi in USA) নিউইয়র্কে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। ২২ জুন মোদীকে ওয়াইট হাউজে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনার পরে ডিনারে অংশ নেবেন। ওইদিনই তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ২৩ জুন কমলা হ্যারিস ও অ্যান্টনি বিঙ্কেনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

সরকারি ব্যস্ততার পাশাপাশি নরেন্দ্র মোদী (Narendra Modi in USA) সিইও, পেশাদার ও অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে প্রশ্ন-উত্তর বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন। মোদীর এই সফরকে সেপ্টেম্বরে জি ২০ শীর্ষ সম্মেলনের আগে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সময় বাইডেন নয়াদিল্লি সফর করবেন।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী মোদীর এই সফরে অস্ত্র যুক্ত ড্রোন এবং সেমিকন্ডাক্টর নিয়ে সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলির জট খুলবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল। এছাড়াও আরও জটিল সামরিক মহড়া ও দীর্ঘ মেয়াদি প্রযুক্তি ও সুরক্ষা গড়ে তোলার দিকেও নজর রয়েছে ভারতের।

বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi in USA) ২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিশরে যাবেন। সেখানে মিশনের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে বৈঠকে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এটা প্রধানমন্ত্রী মোদীর প্রথম মিশর সফর। গত প্রজাতন্ত্র দিবসে মিশরের প্রেসিডেন্ট ছিলেন প্রধান অতিথি। সেই সময় মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+