তিনি ২০২৪-এ জাতীয় পতাকা তুলবেন, কিন্তু...! স্বাধীনতা দিবসে মোদীর মন্তব্যকে কটাক্ষ খাড়গের

আগামী বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে তিনি ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এদিন স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন। এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

২০২৪-এ তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী। যে কথা তিনি এদিন লাল কেল্লা থেকে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ২০১৪ থেকে ৫ বছরের পারফরমেন্সের ভিত্তিতে ২০১৯-এ সবাই তাঁকে আশীর্বাদ করেছেন।

narendra modi and mallikarjun kharge

২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য সব থেকে সোনালী মুহূর্ত পরের পাঁচ বছর। সামনের বছরের ১৫ অগাস্ট এই লাল কেল্লা থেকে তিনি সবার সামনে দেশের অর্জন ও উন্নয়ন তুলে ধরবেন বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিবৃতির প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি বলেছেন, তিনি পরের বছর জাতীয় পতাকা উত্তোলন করবেন, কিন্তু তাঁর বাড়িতে এটি করবেন। তিনি আরও বলেছেন, প্রত্যেক মানুষ বলে যে তারা জেলার পরে বারে বারে ফিরে আসে।

খাড়গে বলেছেন, মোদীকে জেতা বা হারানো মানুষের হাতে, ভোটারদের হাতে। ২০২৩-এ তিনি বলছেন আবারও পতাকা উত্তোলন করবেন। তিনি অহংকার প্রকাশ করেছেন বলেও মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল বলেছেন, ২০২৪-এর নির্বাচনে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কে ফিরে আসবে আর কে নয়। আসুন অন্তত ২০২৪-এর জন্য অপেক্ষা করি।

narendra modi and mallikarjun kharge

এদিকে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় অনুপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী। কংগ্রেস সভাপতি অতীতের প্রধানমন্ত্রীদের অবদান তুলে ধরে একটি বার্তাও দিয়েছেন এদিন।

ভিডিও বার্তায় খাড়গে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলনা আজাদ, রাজেন্দ্র প্রসাদ, সরোজিনী নাইডু, বিআর আম্বেদকর, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। এছাড়াও তিনি নরসীমা রাও, মনমোহন সিং এবং অটলবিহারী বাজপেয়ীর কথাও উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+