কেন্দ্রীয় বাজেটের প্রশংসায় নরেন্দ্র মোদী, কী বললেন প্রধানমন্ত্রী
শুক্রবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটকে উন্নয়ন বান্ধব ও ভবিষ্যত কেন্দ্রীক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটকে উন্নয়ন বান্ধব ও ভবিষ্যত কেন্দ্রীক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় বাজেটকে নাগরিক বান্ধব বলেও আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর কথায়, শুক্রবার সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট দেশের দরিদ্র শ্রেণির মানুষের হাতে ক্ষমতা তুলে দেবে। দেশের যুব সম্প্রদায়কে আরও আধুনিক ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বাজেট ঐতিহাসিক বলেই দাবি করেছেন নরেন্দ্র মোদী। সুস্থ পরিবেশ এবং সবুজ ও স্বচ্ছ শক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় বাজট গুরুত্বপূর্ণ রূপরেখা বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তাই কেন্দ্রীয় বাজেটকে 'সবুজ বাজেট' বলে আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, দেশের কৃষকদের মানোন্নয়নে বাজেটে যে কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তা এক কথায় অসাধারণ। শুধু গরিবরা নন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটের সঠিক রূপায়নে দেশের মধ্যবিত্ত শ্রেণির মানুষও উপকৃত হবেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশের কর কাঠামোয় যে সংস্কার আনার কথা বলা হয়েছে, তাও ঐতিহাসিক বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই বাজেট ভারতকে নতুন দিশা দেখাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। নতুন ভারত গঠনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট নতুন ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদী। সবশেষে এও জানাতে ভোলেননি যে তাঁর সরকার আগামী ১০ বছরে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছে দেবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications