মোদী হারিয়ে দিলেন বাজপেয়ীকে, পরাজিত ইন্দিরা গান্ধীও! তবে কে সর্বকালীন সেরা
কে সেরা? মোদী না বাজপেয়ী? সেইসঙ্গে আরও একটা লড়াই। সেরা কে? মোদী না ইন্দিরা? দুটি লড়াই-ই জিতলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কে সেরা? মোদী না বাজপেয়ী? সেইসঙ্গে আরও একটা লড়াই। সেরা কে? মোদী না ইন্দিরা? দুটি লড়াই-ই জিতলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে হারিয়ে দিলেন ইন্দিরা-বাজপেয়ীকে। ছিনিয়ে নিলেন সেরা প্রধানমন্ত্রীর তকমা। ইন্ডিয়া টুডের সমীক্ষায় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী।

ইন্ডিয়া টুডের মুড অফ নেশনের ভোটে ২০১৬-তে ইন্দিরা গান্ধী ছিলেন সর্বকালীন সেরা প্রধানমন্ত্রী। কিন্তু এই সমীক্ষা অনুযায়ী ২০১৭ থেকে পরিস্থিতিতে বদল ঘটতে শুরু করে। অনেকখানি জনপ্রিয়তা লাভ করে নরেন্দ্র মোদী টপকে যান ইন্দিরা গান্ধীকেও। ২০১৮-র জুলাই পর্যন্তও সেই ধারা অব্যাহত বলে সর্বভারতীয় সংবাদ সংস্থার এই সমীক্ষায় আভাস মিলেছে।
তবে ২০১৭-র তুলনায় ২০১৮-য় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অনেকখানি ধাক্কা খেয়েছে। ২০১৭-র জুলাইয়ে নরেন্দ্র মোদী পেয়েছিলেন ৩৩ শতাংশ ভোট। ২০১৮-র জুলাইয়ে সেই সংখ্যাটা নেমে এসেছে ২৬ শতাংশে। ২০১৮ সালের জানুয়ারি মাসেও সংখ্যাটা ক্রমহ্রাসমান ছিল। জানুয়ারিতে মোদীর ভোটপ্রাপ্তির হার ছিল ২৮ শতাংশ।

২০১৬-তে মোদী পেয়েছিলেন মাত্র ১৪ শতাংশের সমর্থন। পরোক্ষে ইন্দিরা গান্ধী পেয়েছিলেন ২৬ শতাংশ মানুষের সমর্থন। ২০১৭ সালে ইন্দিরা গান্ধীর সমর্থন কমে ১৭ শতাংসে নামলেও ২০১৮ সালে ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। বর্তমানে ২০ শতাংশের বিচারে সেরা প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী। আর এই লড়াইয়ে বাজপেয়ী ২০১৬ পেয়েছিলেন ১৬ শতাংশের সমর্থন। বর্তমানে তিনি ১২ শতাংশের ভোট পেয়েছেন।

২০১৮-র জুলাই পর্যন্ত এই সমীক্ষার বিচারে নরেন্দ্র মোদী ২৬ শতাংশ ভোট পেয়ে সবার উপরে। তারপর রয়েছেন ইন্দিরা গান্ধী। তাঁর প্রাপ্তি ২০ শতাংশ ভোট। আর অটবিহারী বাজপেয়ীর প্রাপ্তি ১২ শতাংশের সমর্থন। জওহরলাল নেহরু পেয়েছেন ১০ শতাংশ। রাজীব গান্ধী পেয়েছেন ৭ শতাংশ।
এরপর লালবাহাদুর শাস্ত্রী ও মনমোহন সিং রয়েছেন ৬ শতাংশে। গুলজারিলাল নন্দ, মোরারজি দেশাই ও চরণ সিং পেয়েছেন ২ শতাংশ ভোট। এক শতাংশ করে ভোট পেয়েছেন ভিপি সিং, চন্দ্রশেখর, নরসীমা রাও ও দেবেগৌড়া। চার শতাংশ মানুষ জানিয়েছেন, জানি না।












Click it and Unblock the Notifications