ভারত মাতার টুকরো চিনের হাতে তুলছেন ভীতু মোদী! ফের লাদাখ ইস্যুতে বেনজির আক্রমণে রাহুল
ভারত মাতার টুকরো চিনের হাতে তুলছেন ভীতু মোদী! ফের লাদাখ ইস্যিতে বেনজির আক্রমণে রাহুল
নবম পর্যায়ের সামরিক বৈঠকের পর অবশেষে লাদাখে শান্তি চুক্তিতে সহমত হয়েছে ভারত-চিন। প্যাংগং লেকের দু-প্রান্ত থেকে সেনা প্রত্যাহারেও রাজি হয়েছে দুই দেশ। এমনকী গতকালই সরাকারি ভাবে সেনা প্রত্যাহারের কথা রাজ্যসভায় বিবৃতি দিয়ে জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু এমতাবস্থাতেও মোদী সরকারের তুলোধনা করতে ছাড়লন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতীয় সেনাকে অপমান করেছেন মোদী
রাহুলের দাবি, শুরু থেকেই ভারতীয় সেনার তীব্র ভাবে অপমান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী ভারতের মাটিকে চিনের কাছে সমর্পণ করেছেন বলেও তোপ দাগেন তিনি। আদপে নরেন্দ্র মোদী একজন ভীতু মানুষ। তিনি চিনের মোকাবিলা করতে ভয় পান। এদিকে শুক্রবার সকালে রাহুলের এই বেনজির আক্রমণের পর স্বভাবতই উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

বেনজির আক্রমণে রাহুল
লাদাখ ইস্যুতে কেন্দ্র সরকারকে বেনজির আক্রমণ করে রাহুল বলেন, " মোদী সরকার ভারতের একটি অংশ চিনের হাতে তুলে দিয়েছে এবং বিরোধীদের এই নিয়ে প্রশ্ন করতে দিচ্ছে না।" এদিকে রাজ্যসভায় দাঁড়িয়ে লাদাখের প্যাংগং লেকের দুধার থেকে সেনা সরানোর কথা বলেছেন রাজনাথ সিং। কিন্তু রাহুলের যুক্তি লাদাখের সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা ডেপসাং। সেখানেই দীর্ঘদিন থেকেই জবরদখল করে বসে রয়েছে লালফৌজ। কিন্তু সেকথা একবারও উল্লেখ করেননি রাজনাথ।

চিনের মোকাবিলা করতে ভয় পান মোদী
মোদী সরকারকে তীব্র আক্রমণ করে এদিনের সাংবাদিক সম্মেলনে রাহুলকে বারবার বলতে শোনা যায়, 'ভারতের প্রধানমন্ত্রী একজন ভীতু মানুষ। ভারত মাতার টুকরো চিনের হাতে তুলে দিয়েছেন তিনি। চিনের মোকাবিলা করতেও ভয় পান তিনি। উনি আমাদের সেনাবাহিনীর আত্মত্যাগকে সর্বতভাবে অসম্মান করছেন।' এমনকী তিনি এও বলেন কালের নিয়মেই মোদী সরকারের ব্যর্থতা সামনে চলে আসবে। দেশকে এর জন্য জবাব দিতে হবে তাঁকে। রাহুলের এও যুক্তি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এখন থেকে ভারতীয় সেনা ফিঙ্গার ৩তে থাকবে। কিন্তু ফিঙ্গার ৪ ভারতীয় ভূখন্ডের মধ্যে পড়ে। তাহলে সেই এলাকার বর্তমান অবস্থা সম্পর্কে কেন জানাচ্ছেন না রাজনাথ ?

কী ছিল চুক্তিতে ?
প্রসঙ্গত উল্লেখ্য, সেনা প্রত্যাহার চুক্তি অনুসারে প্যাংগং হ্রদের চিন-ভারত পক্ষই সম্মতি দিয়েছে যে তারা তাদের প্যাংগং হ্রদের দু-প্রান্তে অগ্রসর হওয়া বন্ধ করবে। চিন ফিঙ্গার ৮-এর পূর্ব দিকে উত্তর তীরে অঞ্চলে তাদের সেনা মোতায়েন রাখবে। কিন্তু তার বেশি এগোবে না। অন্যদিকে ভারতীয় সেনা ফিঙ্গার ৩-এর কাছে ধন সিংহ থাপ পোস্টে তাদের স্থায়ী ঘাঁটি তৈরি করবে। কিন্তু রাহুলের কথা যদি সত্যি হয় তবে ফিঙ্গার ৪ নিয়ে যে কৌতূহল বাড়ছে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications