খাবার নষ্ট বন্ধ করতে রেস্তরাঁয় খাবারের পরিমাণ বেঁধে দেবে সরকার

কেন্দ্রের এনডিএ সরকার এদেশে হোটেল ও রেস্তরাঁয় এমন নিয়ম চালু করতে প্রস্তুতি নিচ্ছে। গতমাসের শেষে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাবারের অপচয় নিয়ে সরব হন।

নয়াদিল্লি, ১১ এপ্রিল : জার্মানির স্টুটগার্ডে একটি রেস্তরাঁ রয়েছে যেখানে গ্রাহকেরা অর্ডার দেওয়া খাবার নষ্ট করলে মোটা টাকা জরিমানা চোকাতে হয়। শুধু জার্মানি কেন, প্রথম বিশ্বের অনেক দেশেই এমন রেস্তরাঁ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খাবার নষ্ট করেছেন কি সঙ্গে সঙ্গে আপনাকে তার শাস্তি হিসাবে কিছু না কিছু করতে হবে। আসলে উদ্দেশ্য একটাই, যাতে অযথা খাবার নষ্ট না হয়।

পুরো খাবার না খেলেই এই রেস্তরাঁয় দিতে হয় মোটা টাকা জরিমানা!

জাপানের এই রেস্তরাঁয় যেতে হবে নগ্ন হয়ে! মোটা হলে প্রবেশ নিষেধ

সেরকমভাবে কেন্দ্রের এনডিএ সরকারও এদেশে হোটেল ও রেস্তরাঁয় এমন নিয়ম চালু করতে প্রস্তুতি নিচ্ছে। গতমাসের শেষে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাবারের অপচয় নিয়ে সরব হন। তারপরই সরকার এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বলে খবর।

খাবার নষ্ট বন্ধ করতে রেস্তরাঁয় খাবারের পরিমাণ বাঁধবে সরকার

এই প্রসঙ্গেই কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেছেন, কেউ দুটো চিংড়ি খেতে পারলে সে চারটে নিচ্ছে। কেউ দুটো ইডলি খেতে পারলে সে চারটে নিয়ে বাকীটা নষ্ট করছে। মানুষ টাকা দিয়ে খাবার কিনে তা নষ্ট করছে। এমনটা হওয়া উচিত নয়।

'বেয়াদপ' হলেই এই রেস্তরাঁয় চোকাতে হবে অতিরিক্ত বিল!

ভারতের এই রাজ্যে রয়েছে উড়ো জাহাজ রেস্তরাঁ!

ফলে মন্ত্রকের তরফে একটি প্রশ্নের তালিকা তৈরি করা হচ্ছে। সেটি হোটেল ও রেস্তরাঁ মালিকদের পাঠিয়ে জিজ্ঞাসা করা হবে। গ্রাহকদের কতটা পরিমাণ খাবার দেওয়া উচিত বলে তাঁরা মনে করেন, এই ধরনের প্রশ্ন তাতে থাকবে।

তবে এই ধরনের নিয়ম একটি নির্দিষ্ট মানের হোটেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তার নিচে ধাবা বা একেবারে সাধারণ হোটেলের ক্ষেত্রে এই নিয়ম সম্ভবত ধার্য করা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+