উত্তরপ্রদেশ ও পঞ্জাবের ভোটের আগে পদক্ষেপ, ৫ কোটি কৃষকের জন্য বড় ঘোষণা মোদী সরকারের
উত্তরপ্রদেশ ও পঞ্জাবের ভোটের আগে পদক্ষেপ, ৫ কোটি কৃষকের জন্য বড় ঘোষণা মোদী সরকারের
নরেন্দ্র মোদী সরকার আখের (sugarcane) ন্যায্য এবং পারিশ্রমিকমূল্য (FRP) বৃদ্ধির কথা ঘোষণা করল বুধবার। ক্যাবিনেটে এব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল আগেই। এদিন তা ঘোষণা করা হয়। কুইন্টাল পিছু দাম ২৬৯ টাকা নির্দিষ্ট করা হয়েছে। এখনও এখনও পর্যন্ত সর্বোচ্চ।

পাঁচ কোটি কৃষক উপকৃত
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, কেন্দ্রের এদিনের সিদ্ধান্তের জেরে প্রায় ৫ কোটি কৃষক এবং তাঁদের ওপর নির্ভরশীলরা উপকৃত হবেন।

দুই রাজ্যের নির্বাচনের লক্ষ্যে বড় ঘোষণা
আগামী বছরেই নির্বাচন হতে যাচ্ছে পঞ্জাব এবং উত্তর প্রদেশের। তার আগে মোদীর সরকারের আখের সহায়কমূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে বড় ঘোষণা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা দেশের যেসব রাজ্যে আখ উৎপাদন বেশি হয়, সেগুলির মধ্যে পঞ্জাব ও উত্তর প্রদেশ অন্যতম।

রেকর্ড পরিমাণ আখ কিনতে চলেছে মিলগুলি
২০২০-২১ সালে প্রায় ২৯৭৬ লক্ষ টন আখ কিনেছিল দেশের চিনি কলগুলি। যার মূল্য প্রায় ৯১ হাজার কোটি টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। দেশে ন্যুনতম সহায়ক মূল্যে ধান কেনার পরেই রয়েছে আখের স্থান। এবছরেও দেশে প্রচুর আখ উৎপাদন হয়েছে। ২০২১-২২ সালের তা সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। আর চিনি কলগুলি প্রায় ৩০৮৮ লক্ষ টন আখ কিনতে পারে মনে অনুমান।

আখচাষীরা পাবে প্রায় ১ লক্ষ কোটি টাকা
এবার চিনিকলগুলির কাছে আখ বিক্রি করে দেশের আখচাষীরা পেতে চলেছেন প্রায় এল লক্ষ কোটি টাকা। সরকার চাইছে আখচাষীরা তাঁদের ফসলের মূল্য ঠিক সময়েই যাতে পেয়ে যান।
এর আগে ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৪ শতাংশ অর্থাৎ ৭২ টাকা বাড়ানো হয়েছিল। জুনের শুরুতে ১৪ ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির কথা জানিয়েছিল মোদী সরকার। ধান-তুলো, সয়াবিন, ভুট্টার ক্ষেত্রে এমএসপি বেড়েছিল ১-৪ শতাংশের মতো। কিন্তু তিলের ক্ষেত্রে কুইন্টাল পিছু ৪৫২ টাকা বাড়ানো হয়েছিল দাম। তুর ও বিউলির ডালের ক্ষএত্রে এমএসপি বাড়ানো হয়েছিল ৩০০ টাকা করে। কৃষিমন্ত্রকের তরফে দাবি করা হয়েছিল, বাজরায় চাযের খরচের তুলনায় ৮৫ শতাংশ বেশি এমএসপি ঘোষণা করেছে সরকার। সরকারের তরফে দাবি করা হয়েছিল, ডালের ক্ষেত্রে বিদেশ থেকে আমদানির ওপরে নির্ভরতা কমাতে চাইছে সরকার। যদিও সেই সময় কংগ্রেস প্রশ্ন করেছিল, যেখানে পাইকারি মূল্যবৃদ্ধি ১০ শতাংশের ঘরে, সেই জায়গায় দাঁড়িয়ে ধান, সয়াবিন এবং তুলোয় কমহারে এমএসপি বাড়ানো হয়েছে। তাতে কৃষকদের লাভ হবে না বলেও মন্তব্য করা হয়েছিল কংগ্রেসের তরফে।












Click it and Unblock the Notifications