Bangladesh News: বাংলাদেশ ইস্যুতে কোন পথে ভারতের 'রণকৌশল'! সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার
Bangladesh News: উত্তপ্ত বাংলাদেশ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। আপতত আশ্রয় নিয়েছেন ভারতের গোপন ডেরায়। তবে ভারতে রাজনৈতিক আশ্রয় মুজিব-কন্যা চান না বলেই খবর। যেতে চান ব্রিটেন। কিন্তু সে দেশ এখনও কোনও সবুজ সঙ্কেত দেয়নি।
ফলে প্রাক্তন প্রধানমন্ত্রীর আশ্রয়স্থল নিয়ে এখনও জটিলতা অব্যাহত। আর এর মধ্যেই সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। সকাল ১০ টা'য় জরুরি ভিত্তিতে সংসদ ভবনে শুরু হয়েছে এই বৈঠক। সকালে রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদদের এই বৈঠকে থাকার কথা জানানো হয় (Bangladesh News) ।

জানা যাচ্ছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে এই বৈঠকে (Bangladesh News) যোগ দিয়েছেন। রয়েছেন তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বৈঠকে কেন্দ্রের তরফে রাহুল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে।
Leader of Opposition in both Houses, Rahul Gandhi (Lok Sabha) and Mallikarjun Kharge (Rajya Sabha) to attend the all-party meeting on the Bangladesh issue.
— ANI (@ANI) August 6, 2024
বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশে (Bangladesh News) এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কী তা ব্যাখ্যা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয়, এই বিষয়ে আজ মঙ্গলবার সংসদেও বক্তব্য রাখতে পারেন। পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের রণকৌশল কি হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা সরকার বিরোধী দলনেতাদের সঙ্গে করতে পারেন বলে জানা যাচ্ছে।
আর এরপরেই এই বিষয়ে ঘুঁটি সাঁজাতে পারে মোদী সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ঘটনার পর সোমবার রাতেই জরুরি বৈঠকে বসেন প্রধানমন্তী নরেন্দ্র মোদী। গভীর রাত পর্যন্ত সেই বৈঠক হয়। যেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রীকে তথ্য দেন বলে খবর। পাশাপাশি নিরাপত্তা এবং সমস্ত বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ একাধিক শীর্ষ ক্যাবিনেট ম্মন্ত্রী এবং সচিব উপস্থিত ছিলেন বলে খবর। আর এই বৈঠকের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
মনে করা হয়, মোদীর দূত হিসাবেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। অন্যদিকে আজ মঙ্গলবারও সকাল থেকে উত্তাল বাংলাদেশ। সেখানে সমস্ত কিছু খুললেও আন্দোলন যেন থামতেই চাইছেন না বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর।












Click it and Unblock the Notifications