মাত্র একবছরে সারা দেশে ২৫টি জায়গার নাম বদলে ফেলেছে বিজেপি সরকার
তথ্য বলছে, গত একবছরে কেন্দ্র সরকার সারা দেশ জুড়ে অন্তত ২৫টি শহর, গ্রাম বা এলাকার নাম বদলে দিয়েছে।
এলাহাবাদ এখন ফৈজাবাদ। মোঘলসরাই জংশন এখন দীন দয়াল উপাধ্যায় জংশন। এভাবেই তালিকায় আরও অনেক নাম রয়েছে। এমনকী রাজ্যের নাম বদলের প্রস্তাবও কেন্দ্রের ঘরে পড়ে রয়েছে। তথ্য বলছে, গত একবছরে কেন্দ্র সরকার সারা দেশ জুড়ে অন্তত ২৫টি শহর, গ্রাম বা এলাকার নাম বদলে দিয়েছে। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাবও। যেটাও বিবেচনার মধ্যে রয়েছে।

নাম বদলের নানা স্তর
নাম বদলের প্রক্রিয়ার অনেকগুলি স্তর রয়েছে। এটি বেশ দীর্ঘ প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র পাওয়ার পর অবশেষে নাম বদল করা যায়। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়েই মোদী সরকার মাত্র একবছরে ২৫টি জায়গার নাম বদল করেছে।

কেন্দ্রের ছাড়পত্র
এলাহাবাদ ও ফৈজাবাদের নাম বদলে প্রয়াগরাজ ও অযোধ্যা করা হলেও এখনও কেন্দ্রের ছাড়পত্র আসা বাকী রয়েছে। উত্তরপ্রদেশ সরকার থেকে তা ছাড়পত্র পেয়ে কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য গিয়েছে।

অনেক নাম বদল
যে যে এলাকার নাম বদল হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল - অন্ধ্রপ্রদেশের রাজামুণ্ড্রী হয়েছে রাজামহেন্দ্রভরম, ভদ্রকে একটি দ্বীপের নাম হয়েছে এপিজে আবদুল কালাম আইল্যান্ড, কেরলের আরিক্কোড় হয়েছে আরিকোড়ে, হরিয়ানার পিণ্ডারি হয়েছে পাণ্ডু পিণ্ডারা, নাগাল্যান্ডের সাম্ফুর হয়েছে সানফুরে।

সারা দেশে নাম বদল
এর পাশাপাশি মহারাষ্ট্রের ল্যান্ডগেওয়াড়ি বদলে নরসিংহগাঁও, হরিয়ানার গারহী সাম্পলা বদলে স্যার ছোটু রাম নগর, রাজস্থানের খাতু কালান গ্রাম বদলে বড়ি খাতু সহ বেশ কয়েকটি জায়গার নাম বিভিন্ন রাজ্যে বদলে দেওয়া হয়েছে।

বাংলার নাম বদল
পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাবও কেন্দ্রের কাছে রয়েছে। বাংলা করার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিদেশ মন্ত্রকে গিয়েছে। কারণ পাশে আর একটি দেশ বাংলাদেশের নামের সঙ্গে এর সাযুজ্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে ছাড়পত্রের কাজ পুরোটাই হয়ে গিয়েছে।

অতীতে রাজ্যের নাম বদল
শেষবার ২০১১ সালে কোনও রাজ্যের নাম বদল হয়েছে। ওড়িষ্যা নাম বদলে ওড়িশা হয়। তার আগে ১৯৯৫ সালে বম্বে নাম বদলে মুম্বই হয়। ১৯৯৬ সালে মাদ্রাজ হয় চেন্নাই। ২০০১ সালে ক্যালকাটা হয় কলকাতা। ২০১৪ সালে ব্যাঙ্গালোর হয় বেঙ্গালুরু।












Click it and Unblock the Notifications