'যে যাই বলুক ,মোদী সরকার প্রাপ্য নাগরিকত্ব দেবেই'! CAA নিয়ে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
উত্তরপূর্ব থেকে ছড়িয়েছে নাগরিকত্ব বিল ইস্যুতে বিক্ষোভের আগুন। বিল যতক্ষণে আইনে রূপান্তরিত হয়েছে ততক্ষণে সেই আগুন ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ থেকে রাজধানী দিল্লিতে।
উত্তরপূর্ব থেকে ছড়িয়েছে নাগরিকত্ব বিল ইস্যুতে বিক্ষোভের আগুন। বিল যতক্ষণে আইনে রূপান্তরিত হয়েছে ততক্ষণে সেই আগুন ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ থেকে রাজধানী দিল্লিতে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ইস্যুতে রাজ্য প্রশাসনকে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা দেওয়া হয়েছে শান্তির। শান্তির বার্তা এসেছে প্রধানমন্ত্রীর তরফে। এবার নাগরিকত্ব ইস্যুতে ফের একবার মুখ খুলে কার্যত হুঙ্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

'নরেন্দ্র মোদী সরকার অনড় থাকবে নাগরিকত্ব ইস্যুতে'
এদিন ফের একবার নাগরিকত্ব ইস্যুতে মুখ খুলেই বিরোধীদের উদ্দেশে হুঙ্কার দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ' আমি বলতে চাই (বিরোধীদের) রাজনৈতিকভাবে যত পারুন বিরোধিতা করুন। তবে নরেন্দ্র মোদী সরকার নিজের অবস্থানে অনড়। আমরা নিশ্চিত করতে পারি যে নাগরিকত্ব থেকে যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবেই। তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাবেনই , আর এদেশে সম্মানের সঙ্গে থাকবেন।'

বিরোধীদের দিকে তোপ
অমিত শাহ এদিনের সভায় বলেন, ' গোটা বিরোধী শিবির বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি বলছি কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবেনা। এটি নেহরু-লিয়াকত চুক্তির অংশ। গত ৭০ বছর ধরে যা কার্যকরী করা হয়নি। ..' তিনি বলেন, কংগ্রেস ৭০ বছর ধরে এই চুক্তির অংশ কার্যকরী করেনি কারণ তারা ভোট ব্যাঙ্কের রাজনীতি চাইছিল।

কী বলা হয়েছে নয়া আইনে?
২০১৯ সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন শরণার্থীরা ভারতে নাগরিকত্ব পেতে চলেছেন।২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এসেছিলেন তাঁরা অই নাগরকত্ব পেতে চলেছেন।












Click it and Unblock the Notifications