নয়া সংসদ ভবনে সর্বধর্মের মিলন দেখল ভারতবাসী, শ্রমিকদের সম্মান জানালেন মোদী

নয়া সংসদ ভবন পেল দেশ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। বিশেষ পুজোপাঠের মাধ্যমে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, সর্বধর্মের সমন্বয় দেখল দেশের মানুষ। একদিকে বৈদিক মন্ত্রাচরণে সংসদ ভবনে স্পিকারের মঞ্চের পাশেই প্রতিষ্ঠিত হল রাজদন্ড।

অন্যদিকে সমস্ত ধর্মের মানুষের বিশেষ প্রার্থনাতেও অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদী। সংসদ ভবন চত্বরেই পাঠ হল বেদ-কোরান-বাইবেল। শুধু তাই নয়, জৈন, বুদ্ধিষ্ট থেকে শুরু করে একাধিক ধর্মের মানুষ নিজের নিজের প্রার্থনাতে শামিল হলেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নয়া সংসদ ভবনে সর্বধর্মের মিলন দেখল ভারতবাসী

অন্যদিকে, দীর্ঘ দুবছরের বেশি সময় ধরে নয়া এই সংসদ ভবন তৈরি হয়েছে। আর এই দীর্ঘ সময় যারা এই কাজের সঙ্গে যুক্ত সেই সমস্ত কর্মী-শ্রমিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, কর্মচারীদের একাংশকে এদিন সম্মানও জানান। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এদিন এই ঐতিহাসিক মুহূর্তে একাধিক কেন্দ্রীয়মন্ত্রী উপস্থিত ছিলেন। ছিলেন বিজেপির জোট সঙ্গীরাও। কিন্তু এদিন ২০ টি বিরোধী দল সংসদ ভবন উদ্বোধনে সামিল হননি বলে জানা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীদের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ বিজেপির।

যদিও বিরোধীদের অভিযোগ, সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে না ডেকে আদৌতে অপমান করেছে মোদী সরকার। তবে এই বিতর্কের মধ্যেও উদ্বোধন হল নয়া সাংসদ ভবন। বিশেষ পুজোপাঠের মাধ্যমে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একেবারে নির্ধারিত সময়ে নয়া সংসদ ভবনে পৌঁছে যান প্রধানমন্ত্রী। আর সেখানে তাঁকে স্বাগত জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর দুজনেই গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে যান। আর সেখানেই বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। যদিও পুজোতে বসার আগে গান্ধী মুর্তিতে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

এরপর স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়েই পুজোতে বসেন।সেখানে দীর্ঘ পুজো শেষে ঐতিহাসিক 'Sengol' প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন মঠ থেকে অনুষ্ঠানে আসা স্বামীজিরা 'Sengol' তুলে দেন। যদিও তা হাতে নেওয়ার আগে একেবারে মাটিতে শুয়ে পড়ে রাজদণ্ডকে প্রণাম জানান প্রধানমন্ত্রী। এরপর সেটিকে স্পিকারের পাশে প্রতিষ্টিত করেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+