মিশন ২০২৪-এ পাখির চোখ বিজেপির, নেতা-কর্মীদের জয়ের মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী মোদী
বছর ঘুরলেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপি ১০ বছরের মেয়াদ পূর্ণ করবে। তারপর তৃতীয় মেয়াদে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর রোখার মন্ত্র দিলেন মোদী।
বিজেপি এবার পাখির চোখ করেছে মিশন ২০২৪-কে। ২০২৪-এর লোকসভা ভোটে জিতে টানা তৃতীয়বার ক্ষমতা আসতে বিজেপির সভায় নেতা-কর্মীদের জয়ের মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মঙ্গলবার দলীয় সাংসদদের সভায় তাঁর ভাষণে জানিয়ে দিয়েছে কোনও মন্ত্রে ২০২৪-এ আবারও একটা জয় আসবে।

জনগণের সঙ্গে সংযোগ গড়ে তুলতে হবে
বিজেপি নেতাদের উদ্দেশেয প্রধানমন্ত্রী বলেন, দলীয় বিধায়ক ও সাংসদরা যদি ভোটারদের কাছে পৌঁছান তাহলে কোনও অ্যান্টি ইনকামবেন্সি থাকবে না। তাই দলীয় সাংসদদের তাঁদের নির্বাচনী এলাকায় যেতে হবে। জনগণের সঙ্গে সংযোগ গড়ে তুলতে হবে। মানুষের পাশে থাকতে হবে।

বাজেটকে ভোটমুখী বলার সাহস কারও নেই
১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণার পর প্রথম তিনি বিজেপি সংসদীয় দলের বৈঠকে ভাষণ দেন। এই ভাষমে প্রধানমন্ত্রী বলেন, এবার আগামী লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হল। এই বাজেটকে ভোটমুখী বলার সাহস কারও নেই। কারণ আমরা ভোটের দিকে চেয়ে বাজেট করিনি, আমরা বাজেট করেছি জনতার দিকে চেয়ে। তাই এই বাজেট জনমুখী।

কেন্দ্রীয় প্রকল্পের কী কী সুবিধা পাচ্ছেন
আমাদের বাজেটে আমরা দরিদ্র ও প্রান্তিক মানুষকে গুরুত্ব দিয়েছি। সমস্ত সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় গিয়ে সেই বার্তা দিতে হবে। মানুষকে বোঝাতে হবে বাজেটে আমরা কী কী দিয়েছি। মানুষ কী কী সুবিধা পাবেন বাজেট থেকে এবং কেন্দ্রীয় প্রকল্পের কী কী সুবিধা পাচ্ছেন, তা বোঝাতে হবে।

আমাদের ইতিহাস তৈরি করতে হবে
প্রধানমন্ত্রী এর আগেও ভোটারদের কাছে যাওয়ার বার্তা দিয়েছিলেন। গত মাসে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাতেও নরেন্দ্র মোদী একই বার্তা দেন। লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতিতে তিনি বলেছিলেন আমাদের হাতে এখনও ৪০০ দিন সময় রয়েছে। তাই জনগণের পরিষেবা দিতে আমাদের সবকিছু করতে হবে। আমাদের ইতিহাস তৈরি করতে হবে।

সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে
প্রধানমন্ত্রী আবারও বললেন. সমাজের প্রতিটি স্তরে পৌঁছতে হবে। কোনও মানুষ যেন বাদ না পড়েন। সবার কাছে যেতে হবে। বিজেপিকে রাজনৈতিক আন্দোলন করলে হবে না, তা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য কাজ করতে হবে।

আমরা হারা আসনকেও টার্গেট করেছি
বছর ঘুরলেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপি ১০ বছরের মেয়াদ পূর্ণ করবে। তারপর তৃতীয় মেয়াদে জেতার জন্য যাতে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ না করে তার জন্য এখন থেকে তৎপর নরেন্দ্র মোদী। ২০২৪-এর লোকসভা জিততে আমাদের জেতা আসন ছাড়াও আমরা হারা আসনকেও টার্গেট করেছি। ১৪৪ থেকে ১৬০টি আসনকে আমরা উন্নীত করার চেষ্টা করছি।

গতবারের সংখ্যাকে আরও উন্নীত করাই লক্ষ্য
বিজেপির ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও এমনই লক্ষ্যমাত্রা খাঁড়া করেছিল। তার সুফলও পেয়েছিল বিজেপি। ২০১৪ সালে ২৮২টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। আর ২০১৯-এ তারা জিতেছিল ৩০৩টি আসনে। একাই পেরিয়ে গিয়েছিল তিনশোর গণ্ডি। এবার সেই সংখ্যাকে আরও উন্নীত করাই লক্ষ্য বিজেপির।












Click it and Unblock the Notifications