আধুনিক গোয়ার প্রণেতা ছিলেন পার্রিকর, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন মোদীর

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মনোহর পার্রিকর ছিলেন একজন অসাধারণ নেতা।

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মনোহর পার্রিকর ছিলেন একজন অসাধারণ নেতা। একটি সত্য দেশপ্রেমিক এবং ব্যতিক্রমী প্রশাসক। তিনি সবার কাছে প্রশংসিত ছিলেন। জাতির প্রতি তার অসাধারণ সেবা বংশপরাম্পরায় স্মরণ করা হবে। তাঁর মৃত্যুতে তাঁর পরিবার এবং সমর্থকদের জন্য গভীর সমবেদনা জানাই।

আধুনিক গোয়ার প্রণেতা ছিলেন পার্রিকর

তিনি আরও বলেন, মনোহর পার্রিকর ছিলেন আধুনিক গোয়ার প্রণেতা। তার সমৃদ্ধশালী ব্যক্তিত্ব এবং স্বভাবসিদ্ধ প্রকৃতি তাঁকে সকলের পছন্দের নেতা করেছিল। তাঁর জনহিতকর নীতিগুলি গোয়ার অগ্রগতি ঘটিয়েছে।

তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁর মেয়াদে তিনি যে কাজ করে গিয়েছেন, তাঁর প্রতি ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে। তাঁর সময়ে ভারত এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা ভারতের নিরাপত্তা ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ।

এদিন তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শোকজ্ঞাপণ করেন নীতীন গড়কড়ি, রাজনাথ সিং, মল্লিকার্জুন খাগড়ে, প্রিয়াঙ্কা গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু-সহ দেশের তাবড় রাজনীতিবিদরা। তাঁরাও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপণ করেন। এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+