মুম্বইয়ে বহুতল বিপর্যয়, মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ার জেরে মৃত্যুর ঘটনায় বেদনাহত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ার জেরে মৃত্যুর ঘটনায় বেদনাহত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। অন্যদিকে ঘটনার জন্য নির্মাণকারী সংস্থার নির্মাণ কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে মহারাষ্ট্র সরকার।

অতিরিক্ত বৃষ্টির জেরে মুম্বইয়ের ডোঙরিতে ভেঙে পড়ে চার তলার কেসরভাই বিল্ডিং। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেঙে পড়া বিল্ডিংয়ের নিচে এখনও ৫০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এহেন বিপর্যয়ের খবরে উদ্বিগ্ন হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। মৃতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনায় আহতদের আরোগ্য কামনার পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকা মানুষদের দ্রুত উদ্ধার করা হোক, চান নরেন্দ্র মোদী।
Collapse of a building in Mumbai’s Dongri is anguishing. My condolences to the families of those who lost their lives. I hope the injured recover soon. Maharashtra Government, NDRF and local authorities are working on rescue operations & assisting those in need: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 16, 2019
শোকের আবহেই মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় বিতর্ক চরমে উঠেছে। মহারাষ্ট্র হাউজিং ও এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির তরফে বলা হয়েছে, যা অবস্থা তাতে ২০১২ সালেই এই বহুতল ভেঙে পড়তে পারত। এই দুর্ঘটনার দায় বহুতল নির্মাণকারী সংস্থার উপর চাপিয়েছে রাজ্য সরকার।
Brihanmumbai Municipal Corporation (BMC) in a letter dated 7 August 2017 on Kesarbhai building that collapsed in Dongri, today: Building is classified as 'C1', to be evacuated for demolition at the earliest...In event of any mishap this office won't be responsible. #Maharashtra pic.twitter.com/h2XEaV4LxF
— ANI (@ANI) July 16, 2019
ওদিকে বৃহন্মুম্বই পুরনিগমের তরফে দাবি করা হয়েছে, দুই বছর আগেই কেসরভাই বিল্ডিংকে সি ওয়ান ক্যাটাগরিতে ফেলে বিপজ্জনক ঘোষণা করেছিল তারা। বাড়ি খালি করার জন্য দেওয়া চিঠিও প্রকাশ্যে এনেছে বৃহন্মুম্বই পুরনিগম। এত কিছুর পরেও কেন ওই বহুতল খালি করা হয়নি, এর দায় কে নেবে, তা নিয়ে শুরু হয়েছে চাপান-উতোর।












Click it and Unblock the Notifications