Gujarat polls: বিরোধীদের power politics-এর জবাবে বিদ্যুৎ থেকে আয়ের রাস্তা দেখালেন মোদী
গুজরাট নির্বাচনকে সামনে রেখে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। গড় আগলে রাখাটাই এবার বড় চ্যালেঞ্জ মোদী-শাহের কাছে। এই অবস্থায় ব্যাক টু ব্যাক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! তবে এবার নির্বাচনে রীতিমত বিজেপিকে টক্কর দিচ্ছে
Gujarat assembly elections 2022: গুজরাট নির্বাচনকে সামনে রেখে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। গড় আগলে রাখাটাই এবার বড় চ্যালেঞ্জ মোদী-শাহের কাছে। এই অবস্থায় ব্যাক টু ব্যাক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! তবে এবার নির্বাচনে রীতিমত বিজেপিকে টক্কর দিচ্ছে আম আদমি পার্টি। গত কয়েক মাসে একাধিক সভা সে রাজ্যে করে এসেছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল।

আর সেই সভা থেকে গুজরাতের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পালটা বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী! রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার বিজেপি গড়ে ক্রমশ জোরাল হচ্ছে বিদ্যুৎ রাজনীতি।
উত্তর গুজরাটের আরাবল্লি জেলার মোদাসা শহরে একটি জনসভাতে বক্তব্য রাখেন আজ প্রধানমন্ত্রী মোদী। আর সেই সভা থেকেই কেজরিওয়ালকে জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, বিনামূল্যে পাওয়ার থেকে বিদ্যুৎ থেকে আয় করার সময় এসেছে। আর তা কীভাবে সম্ভব? উপায় জানেন বলেও সভাতে মন্তব্য ছুঁড়ে দেন এদিন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিনামূল্যে নয়, বরং গোটা গুজরাটের মানুষ রোজগার করছেন সেটাই দেখতে চাই।
শুধু আম আদমি পার্টিই নয়, গুজরাটের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা জানিয়েছে কংগ্রেসও। ইস্তেহারে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে কংগ্রেস। অন্যদিকে আম আদমি পার্টির তরফে একই ঘোষণা মানুষের জন্যে করা হয়েছে। তাদের দাবি, ক্ষমতায় এলে মাসে ৩০০ ইউনিটি ফ্রিতে বিদ্যুৎ দেবে। দিলি এবিং পঞ্জাবে আপের এহেন ঘোষণা কাজে এসেছে। এবার সেই তাসই গুজরাট নির্বাচনে ফেলেছে আপ সুপ্রিমো। আর এই অবস্থায় আজ বৃহস্পতিবারের সভা থেকে এর জবাবই দিলেন প্রধানমন্ত্রী মোদী!
সভা থেকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেহসানা জেলার পুরো মোধেরা গ্রামে সৌরশক্তিতে কীভাবে আলোকিত হচ্ছে সেই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, তাঁরা সেখান থেকে তৈরি হওয়া বিদ্যুৎ নিজের কাছে লাগাচ্ছে এবং বারতি বিদ্যুৎ সরকারকে বিক্রি করছে। আর এই গোটা প্রক্রিয়াটা গোটা রাজ্যে কার্যকর করতে চান বলে জানান সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এর মাধ্যমে সোলার সিস্টেমে তৈরি হওয়া অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও এদিন সরকারের একাধিক যোজনার কথা তলে ধরেন প্রধানমন্ত্রী মোদী।
উল্লেখ্য, সামনেই গুজরাট নির্বাচন। দুই দফায় এই ভোট হওয়ার কথা রয়েছে। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে তত নির্বাচনকে ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ।












Click it and Unblock the Notifications