মহারাষ্ট্রের ভবিষ্যতের কথা ভেবেই কাজ করবেন, উদ্ধবকে শুভেচ্ছাবার্তা মোদীর
শপথ গ্রহন অনু্ষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। কিন্তু শপথে গিয়ে আর বিতর্ক বাড়াতে চাননি মোদী।
শপথ গ্রহন অনু্ষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। কিন্তু শপথে গিয়ে আর বিতর্ক বাড়াতে চাননি মোদী। তাই উদ্ধবের মুখ্যমন্ত্রী পদে শপথের পর টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদীর সঙ্গে প্রথম থেকে সম্পর্ক ভাল নয় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। লোকসভা ভোটের আগে থেকে সেই দূরত্ব আরও বেড়েছিল। সেই ফাটল চওড়া হতে হতে অবশেষে বিচ্ছেদ ঘটেছে।

মোদী যে তাঁর শপথ গ্রহন অনুষ্ঠানে আসবেন না সেটা ভাল করেই জানতেন উদ্ধব। সৌজন্য মূলক বার্তা হিসেবেই এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। টুইটে উদ্ধবকে শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী উদ্ধব মহারাষ্ট্রের ভবিষ্যতের কথা ভেবেই কাজ করবেন তিনি।
এদিকে আজও শিবসেনা সুপ্রিমোর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তিনি অভিযোগ করেছেন শিবসেনা বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অজিত পাওয়ারের সমর্থন নেওয়া ভুল হয়নি। এদিকে সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। সেখানেও শরিকি বিবাদ বাড়ছে বিজেপির মধ্যে।












Click it and Unblock the Notifications