প্রধানমন্ত্রী মোদীর সাড়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে, জুনেই যাবেন যুক্তরাষ্ট্র সফরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামী জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বুধবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর মার্কিন সফরের কথা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
একা মার্কিন প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের আমন্ত্রণই পাননি, একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যেতে মনস্থ করেছেন। আগামী ২২ জুন তিনি একটি নৈশভোটে যোগ দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এই সফর দুই দেশের সম্পর্ককে আরও নিবিড় করবে বলেই অভিমত কূটনৈতিক মহলের।

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ছে। উভয় দেশউ এ ব্যাপারে গুরুত্ব বাড়াচ্ছে। এই ক্রমবর্ধমান গুরুত্বের উপর জোর দিয়েই উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। যৌথ নেতৃত্বে প্রযুক্তি, বাণিজ্য, শিল্প, শিক্ষা, গবেষণা, ক্লিন এনার্জি, প্রতিরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়েছে।
জনগণের মধ্যে সংযোগ বাড়াতে এবং পারস্পরিক স্বার্থ মেনে বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পর্যালোচনার সুযোগ পাওয়া দুই দেশের পক্ষেই মঙ্গলজনক। একটি বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন জি ২০-সহ বহুপাক্ষিক ফোরামে ভারত-মার্কিন সহযোগিতা জোরদার করতে চাইছেন।

বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন উন্মুক্ত, এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক সম্পর্ক তৈরি করতে চাইছেন। তাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাতে চাইছেন।
এদিকে একটি ঐতিহাসিক সফরের আখ্যা দিয়েছে ভারত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই সফর এবং আলোচনা ফলপ্রসূ হবে বলে মনে করা হচ্ছে। বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য একটি মূল্যবান সুযোগ প্রদান করবে এই সফর। দুই দেশই লাভবান হবে েই সফরে।












Click it and Unblock the Notifications