নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী হবে! সংসদ ভবনে দাঁড়িয়ে বললেন মোদী

নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যদয়ের সাক্ষী হবে। শুধু তাই নয়, ইতিহাসে ২৮ তারিখ অমর হয়ে থাকবে বলেও এদিন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবার সকালে নয়া সংসদ ভবনের উদ্বোধন করেন তিনি।

আর সেখান থেকেই নতুন ভারতের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়। এমনকি নতুন সংসদ ভবন গনতন্ত্রের মন্দির বলেও ব্যাখ্যা করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায় গণতন্ত্রই জননী।

নয়া সংসদ ভবনে দেওয়া বক্তব্যে বললেন মোদী

বিশেষ পুজোর মাধ্যমে রবিবার সকাল থেকে সংসদ ভবনের উদ্বোধন প্রক্রিয়া শুরু হয়। বিশাল এলাকা জুড়ে তৈরি নয়া সংসদ ভবনে পা রেখেই প্রথমে গান্ধী মুর্তির পাদদেশে পৌঁছে যান প্রধানমন্ত্রী। গান্ধীজিকে প্রণাম করেই সেঙ্গল প্রতিষ্ঠা করে নয়া সংসদ ভবনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।

কার্যত ঐতিহাসিক মুহূর্ত। আর সেই মুহূর্ত অমর হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের দ্বিতীয় পর্যায়ে নয়া সংসদ ভবনে বক্তব্য রাখেন তিনি। আর সেখান থেকেই আত্মনির্ভর ভারতের কথা উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, নয়া সংসদ আত্মনির্ভর ভারতের সাক্ষী হবে। শুধু তাই নয়, নয়া এই ভবন বিশ্বের কাছে ভারতের সংকল্পের বার্তা দেবে বলেও মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর কথায়, ভারতের গণতন্ত্রই মন্দির। নয়া সংসদ ভবন বাস্তবের সঙ্গে পরিকল্পনা, নির্মাণের সঙ্গে নীতি, কর্মশক্তি, ইচ্ছাশক্তির গুরুত্বপূর্ণ সংযোগ হিসাবে প্রমানিত হবে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, নতুন ভবন আত্মনির্ভর ভারতের সূর্যদয়ের সাক্ষী হবে। পাশাপাশি নতুন-পুরানোর সহবস্তানও ফুটে উঠবে বলেও মনে করেন মোদী। ভবনে বিকশিত ভারতের ছবি ফুটে উঠবে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কথায় সেঙ্গলের কথাও উঠে আসে। বলেন, একটা ঐতিহাসিক মুহূর্তে পবিত্র সেঙ্গলকে সংসদে স্থাপিত করা সম্ভব হয়েছে। মহান চোল সাম্রাজ্যের সময় থেকে সেঙ্গোলকে কর্তব্যের পথ, সেবার পথ এবং রাষ্ট্রের পথের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। সাধুদের মাগদর্শনে এই সেঙ্গল ক্ষমতার হস্তান্তের প্রতীক হিসাবে মানা হয় বলেও মন্তব্য তাঁর। '

পাশাপাশি মোদী বলেন, ভারত গোটা বিশ্বকে পথ দেখায়। ভারত আগে বাড়লে বিশ্বও একধাপ এগোয়। নয়া সংসদ ভবন ভারতের বিকাশের পাশাপাশি বিশ্বকেও বার্তা দেন। অন্যদিকে নতুন পথে হাঁটলেই নতুন দৃষ্টান্ত তৈরি হয়। আজ নতুন ভারত নতুন পথ তৈরি করছে এবং নতুন লক্ষ্য নির্ধারণ করছে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, সংসদে মোদী পা রাখার সময় থেকেই মোদী মোদী শ্লোগান তোলেন বিজেপি সাংসদরা। তবে এই অনুষ্ঠানে বিরোধী কোনও মুখকে দেখা যায়নি। কংগ্রেস-তৃণমুল সহ ২০ টি দল এই অনুষ্ঠানের বয়কট করেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+