মোদীর উপরই ভরসা দেশবাসীর! সংসদে বিরোধীদের খোঁচায় কারণ দর্শালেন স্বয়ং মোদীই
কিছু লোক মনে করে মোদীকে গালাগালি করলেই লাভ হবে। কিন্তু তাঁরা এখনও বোঝেননি মোদীর উপর দেশবাসীর ভরসা কতটা।
সংসদের বাজেট অধিবেশন কয়েকদিন ধরেই উত্তাল ছিল আদানি ইস্যুতে। গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী কী সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। বুধবার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোদী শুধু বিরোধীদের জবাব দিলেন না, তিনি বুঝিয়ে দিলেন কেন আজ দেশবাসীর ভরসা মোদীর উপর।

মোদীর উপরই ভরসা দেশবাসীর, কেন
সংসদে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মোদীর ওপর ভরসা এমনি এমনি হয়নি। আমার জীবন দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি। তাই বিরোধীদের মনে রাখা উচিত মোদীর উপরই ভরসা দেশবাসীর। বিরোধীরা দয়া করে তা মনে রাখবেন। সেই সঙ্গে তিনি জানান, মোদীর ওপর দেশবাসীর যে ভরসা তা বিরোধীদের বোঝার উর্ধ্বে।

মোদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে লাভ নেই
প্রধানমন্ত্রীর কথায়, ভোটব্যাঙ্কের রাজনীতিতে দেশের অনেক ক্ষতি হয়েছে। তাই আর সেই চেষ্টা করবেন না। তাই বলি, মোদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে কোনও লাভ নেই। কিছু লোক মনে করে মোদীকে গালাগালি করলেই লাভ হবে। কিন্তু তাঁরা এখনও বোঝেননি মোদীর উপর দেশবাসীর ভরসা কতটা। মোদীর বিরুদ্ধাচারণ দেশবাসী মেনে নেবেন না।

১৪০ কোটি দেশবাসীর ভরসাই মোদীর সুরক্ষা কবচ
এরপর তিনি একহাত নেন বিরোধীদের। প্রধানমন্ত্রী বলেন, নিজের স্বার্থে পরিবারের স্বার্থে কিছু লোক কাজ করে। তাঁরাই মনে করেন মোদীকে গালাগালি করলেই বুঝি লাভ হবে। তাঁর মনে রাখবেন, ১৪০ কোটি দেশবাসীর ভরসাই মোদীর সুরক্ষা কবচ। মোদীকে গালাগালি দিয়ে তাই কোনও লাভ আপনারা করতে পারবেন না।

জীবন উৎসর্গ করে দিয়েছি দেশের জন্য দেশবাসীর জন্য
তিনি সংসদের ভাষণে আরও বলেন, কেউ কেউ শুধু নিজের পরিবার নিয়ে ভাবে। কিন্তু মোদী সমগ্র দেশবাসীর পরিবার নিয়ে ভাবে। তাই মোদী দেশবাসীর ভরসা আদায় এমনি এমনি করেননি। মোদী তাঁর জীবন উৎসর্গ করে দিয়েছে দেশের জন্য দেশবাসীর জন্য। তা বিরোধীরা না বুঝতে পারলেও দেশবাসী জানে, সেটাই মোদীর ভরসা।

বক্তব্য শুনেই বুঝেছি কার কত যোগ্যতা, কার কত ক্ষমতা
প্রধানমন্ত্রী এদিন আদানি ইস্যুতে কিছু বলেন কি না, সেদিকে নজর ছিল সবার। কিন্তু আদানি গোষ্ঠী ও হিন্দানবার্গ রিপোর্ট নিয়ে একটি শব্দও খরচ করেননি এদিন। বরং তা নিয়ে বিরোধীদের পাল্টা কটাক্ষ করেছেন। তিনি বলেন, সংসদে অনেকেই নিজের নিজের বক্তব্য পেশ করেছেন। নিজের রুচি ও সংস্কৃতি নিয়ে তিনি বক্তব্য পেশ করেন। আমি তা শুনেই বুঝতে পেরেছি কার কত যোগ্যতা। কার কত ক্ষমতা।

১৪০ কোটি মানুষ গর্বিত, কয়েকজন মানুষ খুব দুঃখিত
আদানি ইস্যুতে নাম না করে মোদী শুধু বলেন, দেশের ১৪০ কোটি মানুষ যে ঘটনার জন্য গর্বিত, তাতে কয়েকজন মানুষ খুব দুঃখিত হয়েছেন। যাঁরা দুঃখিত হয়েছেন, তাঁদের আত্মসমীক্ষা করা উচিত। কাল সংসদে শুনছিলাম কয়েকজনের ভাষণ। কয়েকজন আনন্দের সঙ্গে বলছিলেন- এবার হল তো, দেখলেন তো কী হল। কিছু লোক তো সাম্প্রতিক ঘটনায় বেশ উৎফুল্ল।












Click it and Unblock the Notifications