Narendra Modi:'নেহরু ভাবতেন ভারতীয়রা খুব অলস, ইন্দিরা গান্ধীর ভাবনাও আলাদা ছিল না', কেন একথা বললেন মোদী
সংসদে বাজেট অধিবেশনের জবাবি ভাষণ দিতে গিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে িনশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি অভিযোগ করেছেন নেহরু মনে করতেন ভারতীয়রা খুব অলস। সেকারণে স্বাধীন হওয়ার পরেও একশো বছর পিছিয়ে থেকেছে ভারত।
প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সরাসরি কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে ফের সরব হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কংগ্রেস পার্টিতে কেবল একটি পরিবারকেই গুরুত্ব দেওয়া হয়। আর কোনও নেতাকে উঠতে দেওয়া হয় না। এক কথায় কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালনেও ১০ বছর ধরে ব্যর্থ হয়েছে বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের দীর্ঘসূত্রতাকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন ধীরে কাজ করার যদি কোনও প্রতিযোগিতা হয় তাহলে কংগ্রেসকে কেউ হারাতে পারবে না। কংগ্রেস যখন সরকারে ছিল তখন দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা রাখত ১০০ বছর। অর্থাৎ পাঁচ প্রজন্মে পেরিয়া যাওয়ার পরেও দেশের মানুষ সেই সুবিধা ভোগ করতে পারতেন না বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জওহরলাল নেহরু মনে করতেন ভারতীয়রা চিনা বা আমেরিকানদের থেকে অনেক বেশি অলস এবং কম বুদ্ধির অধিকারী। এমনকী ইন্দিরা গান্ধীও নাকি তাই মনে করতেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর লালকেল্লা থেকে দেওয়া একটি ভাষণের উল্লেখ করেন। সেখােন নাকি নেহরুজি বলেছিলেন ভারতীয়রা সেরকম পরিশ্রম করতে পারে না। ইউরোপ, আমেরিকা, চিন, রাশিয়ার লোকেরা েযভাবে পরিশ্রম করতে পারে ভারতীয়রা ততটা পরিশ্রম করতে পারে না। সেই ভাষণ উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন এর থেকেই বোঝা যায় নেহরুজি কী মনে করতেন ভারতীয়দের।
সেই সঙ্গে তিনি ইন্দিরা গান্ধীরও একটি ভাষণের কিছু অংশ তুলে ধরে বলেছেন, ইন্দিরা গান্ধীও এই ভবনার বশবর্তী ছিলেন। তিনি বলেছিলেন যখনই কোনও কাজ শেষ হয়ে আসে তখনই কোনও না কোনও সমস্যা তৈরি হয়। আমরা আশা হত হয়ে পড়ি। তখন মনে গোটা দেশ ব্যর্থ হয়ে গিয়েছে। আমরা সবসময় যেন হারটাকেই স্বীকার করে নিই।












Click it and Unblock the Notifications