Narendra Modi: রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তদন্ত, কেন্দ্রীয় এজেন্সির পাশে দাঁড়িয়ে বার্তা মোদী

কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। রাজ্যে একাধিক দুর্নীতি মামলায় শাসক দলের নেতা মন্ত্রীদের গ্রেফতার করেছে ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমনন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছে ইডি।

মোদী সরকার ইডির অপব্যবহার করছে বলে তীব্র নিশানা করেছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের টার্গেট করা হচ্ছে। পুরোটাই রাজনৈতিক পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এবার প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় এজেন্সির পাশে দাঁড়ালেন। যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে বারবার নিশানা করছে বিরোধীরা সেটা যে একেবারেই ঠিক নয় তা দাবি করেই এদিন মোদী বলেছেন মাত্র ৩ শতাংশ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত করছে ইডি।

Narendra Modi

নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি রাজ্যে একাধিক দুর্নীতির তদন্ত করছে ইডি। তাতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। তারপরে আবার দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের একাধিক নেতাকে তলব করে জেরা করেছে ইডি। মলয় ঘটক, চন্দ্রনাথ সিনহা সহ একাধিক নেতার বাড়িতে তল্লাশি অভিযান চলেছে।

শুধু পশ্চিমবঙ্গে নয় ইডির তৎপরতা দেখা গিয়েছিল ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পরই। প্রথম দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতার করেছিল ইডি। তাঁকে বেশ কিছুদিন জেলেও থাকতে হয়েছিল। তাঁর ছেলে পি চিদাম্বরমকেও গ্রেফতার করা হয়েছিল। তারপরেই লালু প্রসায যাদবের বাড়িতেও চলেছে তল্লাশি অভিযান। দক্ষিণ ভারতের একাধিক জায়গায় বিরোধী দলের নেতাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

এখানেই শেষ নয় গান্ধী পরিবারের জামাই রবার্ট ভডরাকেও তলব করে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবগারী দুর্নীতি মামলায় দিল্লিতে আপ সরকারের একাধিক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এমনকী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। তার আগে হিসাব বহির্ভুত আয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও।

ভোট ঘোষণার মাঝেও একাধিক জায়গায় তৎপরতা দেখাচ্ছে ইডি। ভোটের ময়দানে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা নিয়ে নিশানা করছে বিরোধী দল। এই নিয়ে এবার প্রধানমন্ত্রী মোদী বলেছেন মাত্র ৩ শতাংশ দুর্নীতির মামলায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। বাকি ৯৭ শতাংশ মামলাই দুষ্কৃতিদের বিরুদ্ধে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+